শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ক্যান্সারের কাছে পরাজয়, জনপ্রিয় হলিউড অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ জুলাই ২০২৫, ১৬:৩৩

সদ্যই মাইকেল ম্যাডিসনের মৃত্যুতে শোকের ছায়া নামে হলিউডে। এরইমধ্যে প্রয়াত হলেন আরেক জনপ্রিয় তারকা। ‘এফবিআই: মোস্ট ওয়ান্টেড’ ও ‘ফ্যান্টাস্টিক ফোর’-এর জন্য পরিচিত অস্ট্রেলীয় অভিনেতা জুলিয়ান ম্যাকমোহন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর বয়স।

ম্যাকমোহনের স্ত্রী কেলি একটি ফেসবুক পোস্টে অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেডলাইনের সঙ্গে কথা বলার সময় কেলি জানিয়েছেন যে অভিনেতা ক্যান্সারের সাথে দীর্ঘদিন লড়াই করার পরে ২ জুলাই ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে মারা গেছেন।

তিনি বলেন, ‘মনে কোনও অসন্তোষ না রেখেই আমি বিশ্বকে জানাতে চাই যে, আমার প্রিয় স্বামী জুলিয়ান ম্যাকমোহন ক্যান্সারকে জয় করার এক সাহসী প্রচেষ্টার পর এই সপ্তাহে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। জুলিয়ান জীবনকে ভালোবাসতেন।

তিনি তার পরিবারকে ভালোবাসতেন। তিনি তার বন্ধুদের ভালোবাসতেন। তিনি তার কাজকে ভালোবাসতেন, ভালোবাসতেন তার ভক্তদের। তার গভীরতম ইচ্ছা ছিল যতটা সম্ভব মানুষের জীবনে আনন্দ নিয়ে আসা।

আর আমরা কামনা করি জুলিয়ান যাদের জন্য আনন্দ বয়ে এনেছেন, তারা যেন জীবনে আনন্দ খুঁজে পান। সেই স্মৃতির জন্য আমরা কৃতজ্ঞ।’

ম্যাকমাহন ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী উইলিয়াম ম্যাকমোহনের ছেলে। রায়ান মারফির শোয়ের সাথে তাঁর দীর্ঘকালীন সম্পর্ক। যেখানে তিনি জটিল ড. ক্রিশ্চিয়ান ট্রয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন।

একই সময়ে অ্যালিসা মিলানোর অন-স্ক্রিন লাভ ইন্টারেস্টের ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়েছিলেন। তিনি ১৯৯২ সালের কমেডি ‘ওয়েট অ্যান্ড ওয়াইল্ড সামার’-এ এলিয়ট গোল্ড এবং ক্রিস্টোফার অ্যাটকিন্সের বিপরীতে তার প্রথম সিনে চরিত্র পান। ফ্যান্টাস্টিক ফোরে তিনি চূড়ান্ত জনপ্রিয়তা পেয়েছিলেন। ম্যাকমাহনকে সাম্প্রতিক সময়ে দেখা গেছে নেটফ্লিক্সের শো ‘দ্য রেসিডেন্স’-এ।

ব্যক্তি জীবনে অস্ট্রেলিয়ান গায়ক ড্যানি মিনোগকে বিয়ে করেছিলেন জুলিয়ান ম্যাকমোহন। পরে তিনি ‘বেওয়াচ’ তারকা ব্রুক বার্নসকে বিয়ে করেন, যার সাথে তার পচিশ বছরের এক কন্যা সন্তান আছে। ২০১৪ সালে কেলি পানিয়াগুয়াকে বিয়ে করেন ম্যাকমোহন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর