শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

টেক্সাসে বন্যায় নিহত বেড়ে ৮২, নিখোঁজ ৪১

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ জুলাই ২০২৫, ১৭:০৮

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। গত শুক্রবারের এই বন্যায় আরো ৪১ জন নিখোঁজ রয়েছেন। খবর সিএনএন ও বিবিসির। খবরে বলা হয়, নিহতদের মধ্যে ৬৮ জন কের কাউন্টির বাসিন্দা, যার মধ্যে রয়েছে ২৮ জন শিশু।

এ ছাড়া ট্র্যাভিস কাউন্টিতে ৬ জন, বারনেট কাউন্টিতে ৩ জন, কেন্ডাল কাউন্টিতে ২ জন, উইলিয়ামসন কাউন্টিতে ২ জন এবং টম গ্রিন কাউন্টিতে ১ জন মারা গেছেন।
কের কাউন্টি এলাকায় একটি খ্রিস্টান বালিকাশিবির ‘ক্যাম্প মিস্টিক’ অবস্থিত, যেটি ভয়াবহভাবে বন্যায় আক্রান্ত হয়। এখনো পর্যন্ত ওই ক্যাম্পের ১০ জন মেয়ে এবং একজন উপদেষ্টা নিখোঁজ রয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ওই এলাকায় আরো ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা উদ্ধার তৎপরতাকে ব্যাহত করতে পারে। ইতিমধ্যে উদ্ধারকারীরা কাদা ও ধ্বংসাবশেষের মধ্যে বিষধর সাপের সম্মুখীন হচ্ছেন।

বন্যার তিন দিন পর এটি এখন টেক্সাসের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ উদ্ধার অভিযান থেকে ধীরে ধীরে একটি মৃতদেহ পুনরুদ্ধার অভিযানে রূপ নিচ্ছে।

কের কাউন্টিতে যারা উদ্ধার হয়েছেন, তাদের মধ্যে ১৮ জন প্রাপ্তবয়স্ক ও ১০ জন শিশুর এখনো আনুষ্ঠানিকভাবে পরিচয় নিশ্চিত করা হয়নি।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রবিবার এক বিবৃতিতে বলেন, প্রত্যেক নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে আমরা কোনো চেষ্টা বাকি রাখব না।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর