শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

তিন দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ জুলাই ২০২৫, ১৫:৩৪

তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়। দুপুর সাড়ে ১২টায় একই স্থানে শিক্ষার্থীরা সার্বিক বিষয়ে একটি প্রেস ব্রিফিং করেন।

লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বর্তমান প্রকৌশল সেক্টরে বিদ্যমান বৈষম্যের একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন।তাদের অভিযোগ, নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত পদোন্নতির কারণে বিএসসি প্রকৌশলীদের এন্ট্রি লেভেলের পদসংখ্যা সংকুচিত হচ্ছে। ডিপ্লোমাধারী উপ-সহকারী প্রকৌশলীদের অভ্যন্তরীণ কোটার মাধ্যমে সহকারী প্রকৌশলী (৯ম গ্রেড) পদে অতিরিক্ত পদোন্নতি দেওয়ায় বিএসসি প্রকৌশলীদের জন্য এই পদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ কমে যাচ্ছে।

এমনকি, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরেও তা বাতিল করে ডিপ্লোমাধারী উপ-সহকারী প্রকৌশলীদের পদোন্নতি দেওয়া হয়েছে। অনেক প্রতিষ্ঠানে পদোন্নতির হার শূন্য পদের ৩৩% উল্লেখ থাকলেও, তা লঙ্ঘন করে ৪০% থেকে ১০০% পর্যন্ত পদোন্নতি দেওয়া হচ্ছে, যা সংবিধানের ‘সুযোগের সমতা’ নীতির পরিপন্থী।

শিক্ষার্থীরা আরো উল্লেখ করেন, বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা না থাকা সত্ত্বেও শুধু কোটার মাধ্যমে অনেক ডিপ্লোমাধারী ব্যক্তি ৯ম গ্রেডের সহকারী প্রকৌশলী (বিসিএস ক্যাডার) পদে পদোন্নতি পাচ্ছেন এবং বিসিএস প্রকৌশল ক্যাডারের সদস্যদের ওপর কর্তৃত্ব স্থাপন করছেন।

উদাহরণস্বরূপ, ৪৭তম বিসিএসে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে মাত্র একটি পদ থাকলেও, সড়ক ও জনপথ অধিদপ্তরের স্মারক অনুযায়ী মোট ২৯ জন উপ-সহকারী প্রকৌশলীকে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। এটিকে বিএসসি প্রকৌশলীদের পেশাগত অধিকার হরণ এবং প্রকৌশল পেশাকে মর্যাদাহীন করার একটি গভীর ষড়যন্ত্র বলে তারা অভিহিত করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে শুধুমাত্র ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন।

বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (BNQF) অনুসারে ডিপ্লোমা ডিগ্রি বিএনএফকিউ লেভেল ৬ এর অন্তর্ভুক্ত, যেখানে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বিএনএফকিউ লেভেল ৭ এর। নিম্নতর লেভেলের ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারলেও, উচ্চতর লেভেলের বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী শিক্ষার্থীরা এই পদে আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, যা প্রতিবেশী দেশগুলোতে দেখা যায় না।

এছাড়াও, ‘প্রকৌশলী’ পদবির অনিয়ন্ত্রিত ব্যবহারের বিষয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন। গেজেট অনুসারে শুধু বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা এই পদবি ব্যবহার করতে পারেন, কিন্তু মাঠপর্যায়ে তা মানা হচ্ছে না।

শিক্ষার্থীরা এই বৈষম্যের অবসান ঘটাতে তিনটি সুনির্দিষ্ট দাবি পেশ করেন
১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বি.এস.সি ডিগ্রিধারী হতে হবে।

কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।

২. টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদ সবার জন্য উন্মুক্ত করতে হবে, অর্থাৎ ডিপ্লোমা ও বি.এস.সি উভয় ডিগ্রিধারীদেরকে পরীক্ষার সুযোগ দিতে হবে।

৩. বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না, এই মর্মে আইন পাস করে গেজেট প্রকাশ করতে হবে।

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টার সুদৃষ্টি ও দ্রুত কার্যকরী পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলমান এই বৈষম্যের অবসান ঘটবে এবং মেধার স্বীকৃতি প্রতিষ্ঠিত হবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর