শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

হ্যাটট্রিক পুরস্কার জিতলেন মেসি

খেলা ডেস্ক

প্রকাশিত:
৮ জুলাই ২০২৫, ১৬:৩৪

ইন্টার মায়ামিতে যোগ দিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) এক পুরস্কারকে প্রায় ব্যক্তিগত সম্পত্তি বানিয়েছেন লিওনেল মেসি।
সেই পুরস্কারটি হচ্ছে- ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’।

প্রতিপক্ষ যেই হোক না কেন পুরুস্কারটি জয়ে সবার থেকে এগিয়ে মেসি। সেই ধারাবাহিকতায় এবারের লিগে তৃতীয়বারের মতো পুরস্কারটি জিতেছেন মায়ামির অধিনায়ক।

মন্ট্রিয়েলের বিপক্ষে ৪-১ গোলের জয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন তিনি। তার করা দুটি গোলই ছিল অবিশ্বাস্য। সেরা সময়ের মেসিকেই দেখা গিয়েছিল সর্বশেষ ম্যাচে। শরীরের নাচন আর বাঁ পায়ের জাদুতে প্রতিপক্ষের তিন থেকে পাঁচজন খেলোয়াড়কে বোকা বানিয়ে গোলরক্ষককে পরাস্ত করেছেন মেসি।

সবমিলিয়ে মায়ামির হয়ে ৯ম বারের মতো প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন। তাতে লিগের ইতিহাসে

ছোট্ট এক তালিকায় জায়গা পেয়েছেন ৩৮ বছর বয়সী প্লে-মেকার। ১৯৯৬ সালে এমএলএস শুরু হওয়ার পর মাত্র ১১ জন খেলোয়াড় নয়বার এই পুরস্কার জিতেছেন। অন্যরা যখন কয়েক বছর খেলে এই স্বীকৃতি অর্জন করেছেন তখন মেসি মাত্র ২ বছরে।

লিগে এখনো খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯ বার পুরস্কার জিতেছেন মেসি। এই কীর্তির অপরজন হচ্ছেন আটালান্টা ইউনাইটেডের জোসেফ মার্তিনেজ। মেসি অন্যদের পেছনে ফেলার সুযোগ পাচ্ছেন আগামী ১০ জুলাই। সেদিন নিউ ইংল্যান্ডের মাঠে আতিথেয়তা নেবে মায়ামি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর