শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

শেখ হাসিনা মেডিকেল কলেজ পরিদর্শন করবেন স্বাস্থ্যমন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
২৬ জুলাই ২০২৩, ১৬:৫৭

শেখ হাসিনা মেডিকেল কলেজ পরিদর্শনসহ নানা কর্মসূচি হাতে নিয়ে হবিগঞ্জ যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।

স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে মতবিনিময়সহ আরও কয়েকটি কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা আছে।

জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানানো হয়, স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার (২৮ জুলাই) দুপুরে হবিগঞ্জে পৌঁছবেন। পরে এদিন বিকেলে জেলা স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা করবেন। বাহুবল উপজেলায় অবস্থিত দ্য প্যালেস রিসোর্টে রাত্রিযাপন শেষ শনিবার (২৯ জুলাই) শেখ হাসিনা মেডিকেল কলেজ এবং ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল পরিদর্শনের কথা আছে তার।

এ তথ্য নিশ্চিত করে ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল বলেন, মন্ত্রী হবিগঞ্জ সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে, স্বাস্থ্যমন্ত্রীর সফর উপলক্ষ্যে জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে বুধবার (২৬ জুলাই) দুপুরে মতবিনিময় সভা করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর