শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা প্রধানের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ জুলাই ২০২৫, ১৫:০২

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার (ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি-এসএসবি) প্রধান অধ্যাপক হালুক গরগুন। মঙ্গলবার (৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়।

হালুক গরগুনের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলও উপস্থিত ছিল। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় বিস্তারিত কিছু জানায়নি।

এ সংস্থা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে। তুরস্কের সঙ্গে বিভিন্ন দেশের সমরাস্ত্র ক্রয়-বিক্রয় ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগ ব্যবস্থাপনাও করে এসএসবি।
তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত গত জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসেন। সফরকালে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা, প্রযুক্তি স্থানান্তর এবং বিনিয়োগ বৃদ্ধির জন্য তুরস্ককে আহ্বান জানান।

জবাবে ওমের বোলাত বলেন, টেক্সটাইল খাত ছাড়াও বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতা আরো বৈচিত্র্যময় করা সম্ভব। বিশেষ করে প্রতিরক্ষা শিল্প, স্বাস্থ্যসেবা, ওষুধ উৎপাদন এবং কৃষিযন্ত্র খাতে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতার বিশাল সম্ভাবনা রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর