শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

প্রতিরক্ষা দপ্তরের আবাসন থেকে অভিনেত্রীর পচা-গলা মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৯ জুলাই ২০২৫, ১৫:২০

পাকিস্তানে প্রতিরক্ষা দপ্তরের আবাসনের ভিতর থেকে হুমাইরা আসগর (৩২) নামে এক মডেল ও অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। করাচির প্রতিরক্ষা দপ্তরের আবাসনের (ডিফেন্স হাউসিং অথরিটি) ওই ফ্ল্যাটে তিনি ভাড়া থাকতেন বলে জানা গেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, অন্তত দু’সপ্তাহ আগে মৃত্যু হয়েছে তার। বন্ধ দরজার ভিতরে দেহটি পচে-গলে গিয়েছিল।

দেশটির পুলিশ কর্মকর্তা পাক-সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পচা-গলা অবস্থায় হুমাইরার দেহ উদ্ধার করা হয়েছে। ওই ফ্ল্যাটের মালিক মাসিক ভাড়া না পাওয়ায় ফ্ল্যাটটি অবিলম্বে খালি করে দেওয়ার অনুরোধ করেছিলেন হুমাইরাকে। কিন্তু কোনো প্রতিক্রিয়া না পেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। আদালতের নির্দেশেই পুলিশ মঙ্গলবার দুপুর ৩টা ১৫ মিনিট নাগাদ ওই ফ্ল্যাটে হাজির হয়।

দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ডাকাডাকির পর সাড়া না মেলায় দরজা ভাঙতে হয় পুলিশকে। তার পরই হুমাইরার দেহ উদ্ধার হয়। ফ্ল্যাটের সদর দরজা ভিতর থেকেই বন্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ।

এমনকি ঝুলবারান্দার দরজাও বন্ধ ছিল ভিতর থেকেই। প্রাথমিকভাবে তাই বাইরে থেকে কারও ঢোকার সম্ভাবনা নেই বলেই মনে করছে পুলিশ। তবে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করে জানানো হয়নি। হুমাইরার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তে নেমেছে ফরেন্সিক দল।

জানা যাচ্ছে, এই ফ্ল্যাটে একাই থাকতেন অভিনেত্রী। চলতি বছরের শুরু থেকে ফ্ল্যাটের মাসিক ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি। সেই কারণেই ফ্ল্যাটের মালিক আদালতের দ্বারস্থ হয়েছিলেন। চলছিল মামলা। কিন্তু গত কয়েক দিনে হুমাইরার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেনি খোদ আদালতও। অভিনেত্রীর নিকট আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ।

মঞ্চ ও ছোট পর্দার চেনা মুখ ছিলেন হুমাইরা। তা ছাড়াও সমাজমাধ্যমে স্বাস্থ্য সচেতনতা ও শরীরচর্চা নিয়ে কথা বলতেন তিনি। যদিও ২০২৪-এর ৩০ সেপ্টেম্বরের পরে ইনস্টাগ্রামে আর কিছু পোস্ট করেননি তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর