শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

মালাইকার সাক্ষ্য বাতিল করল আদালত

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১০ জুলাই ২০২৫, ১৬:৪৮

২০১২ সালের বহুল আলোচিত এক মারামারির মামলায় সাক্ষী হিসেবে আর থাকছেন না বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। গতকাল বুধবার তাকে মামলাটি থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ তিনি আদালতে প্রসিকিউশনের পক্ষে কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি। একই সঙ্গে, আদালতে হাজির হওয়ার পর তার বিরুদ্ধে জারি করা জামিনযোগ্য ওয়ারেন্টও বাতিল করা হয়েছে।

এই মামলার পরবর্তী শুনানি আগামী ২২ আগস্ট ধার্য রয়েছে। মালাইকা আরোরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (এসপ্লানেড কোর্ট) কে এস জানওয়ারের আদালতে হাজির হয়ে ওয়ারেন্ট বাতিলের আবেদন করেছিলেন। শেষ পর্যন্ত ওয়ারেন্ট বাতিল করে তাকে সাক্ষী তালিকা থেকে বাদ দেওয়া হলো।

ঘটনার সূত্রপাত ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি। সেদিন সাইফ আলি খান ও তার বন্ধুরা মিলে মুম্বাইয়ের তাজ হোটেলে এক ব্যবসায়ীকে হুমকি দেন এবং তার নাক ভেঙে দেন বলে অভিযোগ ওঠে।

সেদিন সাইফের সঙ্গে ছিলেন তার স্ত্রী কারিনা কাপুর খান, কারিনার বোন কারিশমা কাপুর, অভিনেত্রী মালাইকা আরোরা, অমৃতা আরোরা ও আরও কয়েকজন বন্ধু। ব্যবসায়ী ইকবাল মীর শর্মা অভিযোগ করেন, তিনি সাইফ ও তার বন্ধুদের জোরে কথা বলা নিয়ে আপত্তি তুলতেই সাইফ তাকে ঘুষি মারেন এবং তার শ্বশুরকেও মারধর করা হয়।

ঘটনার দুই বছর পর, ২০১৪ সালে মুম্বাই পুলিশ সাইফ আলি খান ও তার দুই বন্ধু শাকিল লাদাক এবং বিলাল আমরোহির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৫ ধারা (গুরুতর শারীরিক আঘাত) ও ৩৪ ধারা (সাধারণ উদ্দেশ্য) অনুযায়ী মামলা দায়ের করে। গত বছর জুনে এ মামলার বিচার শুরু হয়।

সাইফের পক্ষ থেকে বলা হয়, ওই ব্যবসায়ী প্রথমে তাদের উদ্দেশ্যে উস্কানিমূলক কথা বলেন এবং নারীদের উদ্দেশ্য করে অশ্লীল ভাষা ব্যবহার করেন। সেই ঘটনায় প্রতক্ষদর্শী হিসেবে মালাইকা আরোরাকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি তা এড়িয়ে গিয়েছেন। সেই কারণেই জামিনযোগ্য ধারায় মালাইকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর