শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

কুমিল্লায় যুবকের গলা কাটা লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ জুলাই ২০২৫, ১৪:৩৪

কুমিল্লার তিতাসে সড়কের পাশে ইমতিয়াজ রিয়াজ (৩০) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি হোমনা-গৌরীপুর আঞ্চলিক সড়কের পূর্ব পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইমতিয়াজ রিয়াজ বরিশালের কাজির হাট উপজেলার পূর্ব রতনপুর গ্রামের দুলাল হাওলাদারের ছেলে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্যাহ কালের কণ্ঠকে বলেন, শনিবার সকালে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত গলা কাটা মরদেহটি উদ্ধার করে।

পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়। শুক্রবার দিবাগত রাতের যেকোনো সময় দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে মৃতদেহ সড়কের পাশে ফেলে যায়।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর