শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সৈয়দা রিজওয়ানা হাসান

সরকার কোনোভাবেই ‘মব জাস্টিস’ বরদাশত করে না

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ জুলাই ২০২৫, ১৫:২৭

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন,‘সরকার মব জাস্টিসকে কোনভাবেই বরদাশত করে না। যেখানেই মব জাস্টিস হচ্ছে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে।’ শনিবার সকালে সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ‘একদিনে এক লাখ গাছের চারা রোপণ’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

পরিবেশদূষণ রোধে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, মেগা প্রকল্প ছাড়াও ছোট প্রকল্প দিয়েও মানুষের উন্নয়ন সম্ভব।

পরিবেশদূষণ রোধে নিজেদের সচেতন হতে হবে। যতক্ষন পর্যন্ত মানসিকতায় প্রাণ প্রকৃতিকে গুরত্বপূর্ণ স্থানে রাখবো না, ততক্ষন পর্যন্ত পরিবেশের উন্নয়ন হবে না।
বায়ু দূষণ রোধে চীনের উদাহরণ তুলে ধরে উপদেষ্টা আরো বলেন, আমরা কাজ শুরু করছি। আশা করি দ্রুত সময়ে সকলের সহযোগীতায় বাংলাদেশের পরিবেশের উন্নয়ন সম্ভব।

ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, পরিবেশ যদি না বাঁচে আপনি যত বড় সম্পদশালী হোন না কেন বেঁচে থাকতে পারবেন না। এটার প্রভাব পড়বে আমাদের উপর। সাভারের স্থানীয় লোকেরাই নদী দখল এবং দূষণের সাথে জড়িত। সবাই মিলে উদ্যোগ নিয়ে পরিবেশ দখল এবং দূষণের বিরুদ্ধে কাজ করতে হবে।

এর আগে ঢাকা জেলার পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নে সহায়তার লক্ষ্যে ‘বেটার ঢাকা ডিস্ট্রিক্ট ইনিশিয়েটিভ’ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাভার পৌরসভার প্রশাসক আবুবকর সরকারের উদ্যোগে অনুষ্ঠানে সাভার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ জনগণের মাঝে এক লাখ গাছের চারা বিতরন করা হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর