শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

তারেক রহমানের বিরুদ্ধে স্লোগানে ক্ষিপ্ত ফজলুর রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ জুলাই ২০২৫, ১৬:০৫

তারেক রহমানকে নিয়ে সম্প্রতি রাজপথে যে ধরনের অশ্লীল, অশ্রাব্য ও কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হচ্ছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান তার বিরুদ্ধে এসব স্লোগান শুনে ক্ষিপ্ত হয়েছেন।

ফজলুর রহমান বলেছেন, ‘আমি সুস্পষ্ট কণ্ঠে সমস্ত জাতিসত্তাকে বলতে চাই, বিএনপির নেতাকর্মীকে বলতে চাই, তারেক রহমান সাহেব সম্পর্কে যারা এসব কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনারা রাজপথে নামুন। এবং আমি ব্যক্তিগতভাবে তাদের বিরুদ্ধে এমন প্রতিবাদ জানাই, ঘৃণাবোধ জানাই যে, তারা এই দেশে মানুষ হিসেবে পরিচিত হবে না। যারা তারেক রহমান সম্পর্কে এই ধরনের স্লোগান দেয় তাদের আমি নিন্দা জানাচ্ছি।’

উল্লেখ্য, সম্প্রতি পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনার পর রাজপথে তারেক রহমানকে নিয়ে অশ্লীল, অশ্রাব্য ও কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপিসহ স্বচেতন মহল। এবার নিজের ক্ষোভ প্রকাশ করলেন ফজলুর রহমান।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর