শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

শিশুকে অপহরণের পর গলা কেটে হত্যা, গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ জুলাই ২০২৫, ১৬:৪৭

সাভারের আশুলিয়ায় অপহরণের পর জীবন (১২) নামের এক শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক রাব্বানীকে (১৯) গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৩ জুলাই) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক) আরাফাতুল ইসলাম।

এর আগে শনিবার দিবাগত রাতে তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাব্বানীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে, জঙ্গল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জীবন আশুলিয়ার কাঠগড়া এলাকার মজিবর শেখের ছেলে। আর গ্রেপ্তার রাব্বানী নওগাঁর মান্দা উপজেলার ছুতিপুর এলাকার মিলন মোল্লার ছেলে। সে আশুলিয়ার কাঠগড়া এলাকায় থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতো।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, গত ১০ জুলাই বিকেল ৪ টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে জীবনকে অপহরণ করা হয় । পরে তার বাবার মুঠোফোনে কল করে মুক্তিপণ দাবি করে অপহরণকারী। এ ঘটনায় ১১ জুলাই রাতে জীবনের বাবা আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

পরে তথ্য প্রযুক্তির ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘাতক রাব্বানীকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তার দেওয়া তথ্যমতে, আশুলিয়ার কাঠগড়া গলাকাটা মোড় এলাকার একটি জঙ্গল থেকে অপহৃত জীবনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, কথা-কাটাকাটির জের ধরেই জীবনকে অপহরণ এবং পরে গলাকেটে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে গ্রেপ্তার রাব্বানী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার ওসি আব্দুল হাননান, ওসি (অপারেশনস) সফিকুল ইসলাম সুমনসহ সাভার ও আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার পোগলা ইউনিয়নের পোগলা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, নিহত শিশুর নাম জাভেদ। সে ওই গ্রামের সাগর মিয়ার সন্তান।

আজ রবিবার দুপুরে খেলতে খেলতে পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় জাভেদ। সে হামাগুড়ি দিতে পারত। কিছুক্ষণ পর তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। এক পর্যায়ে পুকুরে তাকে ভাসতে দেখে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে নেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ ঘোষ শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর