শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বিজিবির অভিযানে কোটি টাকার মহিষ জব্দ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫, ১৬:৫৫

সিলেটে জৈন্তাপুর উপজেলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের ১৯ বিজিবির পৃথক অভিযানে ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় মহিষ জব্দ করা হয়েছে। রবি ও সোমবার গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। সোমবার (১৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ১৯ বিজিবির জৈন্তাপুর বিওপি’র একটি টহল দল জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে ২০টি ভারতীয় মহিষ জব্দ করে। বিজ্ঞাপন এই মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।

এর আগে রবিবার গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন গুয়াবাড়ী বিওপি'র একটি আভিযানিক টহল দল জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ৪৫টি ভারতীয় মহিষ জব্দ করা হয়। এসব মহিষের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ লাখ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মঈনুল আলম জানান, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান আরো জোরদার করা হয়েছে। তিনি বলেন, চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান চলমান থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর