শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

পাকিস্তানে মঞ্চস্থ হলো ‘রামায়ণ’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫, ১৭:২১

পাকিস্তানের থিয়েটার জগতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল করাচির থিয়েটার গ্রুপ ‘মউজ’। হিন্দু ধর্মীয় মহাকাব্য ‘রামায়ণ’-এর মঞ্চ নাটক উপস্থাপন করে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে এই দল। এই সাহসী এবং সৃজনশীল প্রয়াস দর্শক ও সমালোচকদের কাছ থেকে কুড়িয়েছে ব্যাপক প্রশংসা।

পাকিস্তানে এমন ব্যতিক্রমী আয়োজনকে সাহসী পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। বিশেষ করে ভারত-পাকিস্তান এই দুই দেশের মাঝে রাজনৈতিক, ধর্মীয় টানাপোড়েন থাকলেও থিয়েটার ও শিল্পের মাধ্যমে সম্প্রীতির বার্তা দেওয়া সম্ভব—এই বিশ্বাসকে আরো জোরদার করল এই মঞ্চ নাটক।

জানা গেছে, নাটকে রাম, সীতা, লক্ষ্মণ, রাবণসহ অন্যান্য চরিত্রগুলিকে অত্যন্ত যত্ন সহকারে ও গভীর অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। যার দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে নিমেষেই।

নাটকটির উদ্দেশ্য যে শুধুই শিল্পচর্চা নয়, তা স্পষ্ট করেই জানিয়েছেন নাট্যদলের সদস্য ও পরিচালকরা।তাদের মত, মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্মান গড়ে তোলাই ছিল লক্ষ্য।

পরিচালক ইয়োহেশ্বর কারেরা বলেন, ‘আমার কখনোই মনে হয়নি যে, এখানে রামায়ণ করলে লোকে তা পছন্দ করবে না বা আমাকে হুমকি দেওয়া হবে। বাইরে পাকিস্তানকে অসহনশীল দেশ হিসেবে দেখানো হয়। আমার এটাই দেখানোর ছিল যে, পাকিস্তান অনেক বেশি সহনশীল একটি রাষ্ট্র।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর