শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন খেতে পারেন কাঁচা মরিচ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫, ১২:৪১

রুটি-তরকারি হোক বা মাছ-মাংস, কাঁচা মরিচ না থাকলে যেন তৃপ্তিই হয় না। আবার কারোর ঝালমুড়িতে কাঁচা মরিচ বাড়তি চাই। তবে অনেকেই আছেন, যারা কাঁচা মরিচ ঝালের ভয়ে খেতে পারেন না। পছন্দ বা অপছন্দ যা-ই হোক, কাঁচা মরিচের পুষ্টিগুণ কিন্তু অবিশ্বাস্য।

প্রতিদিনের খাদ্যতালিকায় কাঁচা মরিচ রাখলে শরীর পায় একাধিক উপকার। চলুন, জেনে নিই কী কী উপকারিতা।

হার্টের জন্য দারুণ উপকারী

কাঁচা মরিচ রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এতে থাকা ক্যাপসাইসিন উপাদান রক্তসঞ্চালন উন্নত করে এবং হৃদরোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়।

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়

কাঁচা মরিচ সমৃদ্ধ ভিটামিন সি ও ভিটামিন এ-তে। এই ভিটামিনগুলো শরীরে শ্বেত রক্তকণিকার পরিমাণ বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তোলে। সংক্রমণ প্রতিরোধেও কার্যকর।

ব্যথা ও প্রদাহ কমায়

ক্যাপসাইসিন শুধু ঝাল নয়, ব্যথা কমাতেও কাজ করে। বিশেষ করে পেশির ব্যথা, আর্থ্রাইটিস বা প্রদাহজনিত সমস্যায় কাঁচা মরিচ খেলে উপকার মেলে। এটি প্রাকৃতিক ব্যথানাশক হিসেবেও কাজ করে।

চোখের যত্নে সহায়ক

ভিটামিন এ দৃষ্টিশক্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন একটি করে কাঁচা মরিচ খেলে চোখের জ্যোতি দীর্ঘদিন ধরে ভালো থাকে, বিশেষ করে বয়সজনিত সমস্যার আশঙ্কা কমে।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর