শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫, ১৩:২৮

প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত করা হচ্ছে। এই পদের নাম পরিবর্তন করে শুধু ‘শিক্ষক’ করা হয়েছে। এখন থেকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় এন্ট্রি পদের নাম হবে ‘শিক্ষক’।

বর্তমানে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে ৩ লাখ ৬২ হাজার ৪১৮ জন ‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগপ্রাপ্ত আছেন।

যারা এখন থেকে শিক্ষক নামে পরিচিত হবেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব মো. শামছুল আরিফ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত মে মাসে অনুষ্ঠিত সমন্বয় সভার সুপারিশের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সহকারী শিক্ষকের সঙ্গে সঙ্গে আরো চারটি পদের নাম পরিবর্তন করা হয়েছে। সুপারিশ অনুযায়ী, এখন থেকে ‘সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার’ পদটি ‘অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার’ নামে পরিচিত হবে। একইভাবে ‘অর্থ কর্মকর্তা’ পদের নতুন নাম হবে ‘হিসাবরক্ষণ কর্মকর্তা’।

‘সহকারী মনিটরিং অফিসার’ হবেন ‘প্রশাসনিক কর্মকর্তা’।

এ ছাড়া ‘পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক’ এখন থেকে পরিচিত হবেন ‘সহকারী ইনস্ট্রাক্টর (পরীক্ষণ বিদ্যালয়)’ হিসেবে, যা দেশের মোট ৩৩৫টি পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর