শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫, ১৪:৪৭

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় পাঁচ হাজার শতাংশ জমি, গাজী টায়ারের কারখানা ও আরো বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা।

সিআইডি জানায়, গোলাম দস্তগীর গাজী জোরপূর্বক জমি দখল, কমিশন গ্রহণ, জাল-জালিয়াতি, প্রতারণা, হুন্ডি ও আন্ডার ইনভয়েসও ওভার ইনভয়েসের এবং সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ায় সেসব সম্পত্তি জব্দ করা হয়।

সিআইডির দেওয়া তথ্য অনুযায়ী, গোলাম দস্তগীর গাজীর রূপগঞ্জের খাদুন এলাকার ৬৯টি দলিলে সর্বমোট জমির পরিমাণ- চার হাজার ৮৭৯ দশমিক ৯২ শতাংশ, যার দলিল মূল্য- ১৬ কোটি ৫২ লাখ ৮৪ হাজার টাকা।

এ ছাড়া গাজী টায়ার প্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তি ও তদস্থিত বিভিন্ন অবকাঠামোসহ সর্বমোট প্রায় ৪০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে।
সিআইডি সূত্র জানায়, ক্রোককৃত সম্পত্তিসমূহ তিনি ২০১৫ সালে হতে ২০১৮ সালের মধ্যে অর্জন করেছেন।

এর আগে গত ৮ জুলাই সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ আদালত এই সম্পত্তি জব্দের আদেশ দেন। টিবিএস ওই আবেদনের কপি ও আদালতের আদেশপত্র দেখেছে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর