শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নাফিস ইকবাল

ট্রলের শিকার লিটনের ঘুরে দাঁড়ানো সহজ ছিল না

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১৬:৫৭

সময়টা ভালো যাচ্ছিল না লিটন দাসের। এতটাই যে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেয়ে প্রথম ম্যাচে ভালো না খেলায় আবারও বেঞ্চ গরম করত হয় তাকে। এতে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বাড়তে থাকে।

অনেককে আবার এক ধাপ এগিয়ে বলতে শোনা যায়, অধিনায়কত্বের কোটায় টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পাচ্ছে লিটন।

শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়া প্রথম টি-টোয়েন্টিতে ৬ রানে আউট হলে সামাজিক মাধ্যমে ব্যাপক বিদ্রুপের শিকার হতে থাকেন বাংলাদেশের সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়ক। তবে সমালোচকদের মুখ বন্ধ করতে খুব বেশি সময় নেননি তিনি।

শেষ দুই টি-টোয়েন্টিতে দুর্দান্ত ইনিংস খেলেছেন লিটন। দ্বিতীয় ম্যাচে ৭৬ রানের ইনিংস খেলার পুরস্কার হিসেবে তো ম্যাচসেরাও হয়েছেন তিনি।

আর সিরিজ নির্ধারণী ম্যাচে খেলেছেন ৩২ রানের ইনিংস। অনেকটা ‘ক্যাপ্টেন লিডিং প্রম দ্য ফ্রন্ট’। তাতে ইতিহাসও গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে কোনো সংস্করণে সিরিজ জিতেছে বাংলাদেশ।

তবে সামনে থেকে নেতৃত্ব দেওয়াটা লিটনের জন্য সহজ ছিল না বলে জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল। আজ দেশে ফিরে বিমানবন্দের সাবেক ওপেনার বলেছেন, ‘তার জন্য এটা সহজ ছিল না। ও যেভাবে সিরিজে আসছিল, বাজে ফর্ম যাচ্ছিল। জানি, আমাদের বাজে সময় গেলে সামাজিক মাধ্যমে বেশি ট্রল করা হয়। যেহেতু বাংলাদেশের সবাই একটু বেশিই আবেগী।

’সবমিলিয়ে তিন ম্যাচে ১১৪ রান করে সিরিজসেরাও হয়েছেন লিটন। ছন্দটা যেন উইকেটরক্ষক ব্যাটার ধরে রাখতে পারেন সেই কামনাও করেছেন নাফিস। তিনি বলেছেন, ‘এভাবে ফিরে আসা এবং দলকে নেতৃত্ব দেওয়া, অসাধারণ ভূমিকা পালন করেছে। ও নিজের ক্যারেক্টার শো করেছে, আশা ও দোয়া করি, এটা যেন ধরে রাখে সে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর