শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

‘তুই আয় এদিকে’, কাকে বললেন শিল্পা?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১৭:০৯

কয়েক বছর ধরে বিতর্কেই জড়িয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির নাম। স্বামী রাজ কুন্দ্রার জন্য একাধিকবার শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী। কখনো বা আবার বেআইনি সম্পত্তির মালকিন হিসেবে আইনি জটিলতায় পড়ে রোষানলে পড়তে হয়েছে তাকে। তবে এবার একটু ব্যতিক্রমী ঘটনায় শিরোনামে এলেন শিল্পা।

এবার আর সমালোচনা নয়, প্রশংসাই জুটছে।

তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করলেন শিল্পা। তাতে অভিনেত্রীকে কুর্নিশ জানিয়েছেন খোদ ফটো সাংবাদিকরা। সম্প্রতি একটি শোয়ের অনুষ্ঠানের পূর্বে এক ফটো সাংবাদিককে তামাকদ্রব্য না খাওয়ার জন্য পরামর্শ দেন শিল্পা।

রীতিমতো তাকে শাসনও করেন। যে ভিডিও ছড়িয়ে পড়তেই প্রশংসিত হচ্ছেন এ অভিনেত্রী।
বর্তমানে ‘সুপার ডান্স’ রিয়ালিটি শোয়ের বিচারক হিসেবে ব্যস্ত শিল্পা। সামনেই ১৯ জুলাই শোয়ের প্রিমিয়ার।

তাই টিমের ব্যস্ততা আরো তুঙ্গে। আর পাঁচ দিনে মতোই শিল্পা সেটে ঢুকছিলেন। তবে এদিন প্রিমিয়ার শোয়ের শুট থাকায় স্পেশাল সাজপোশাকে ধরা দিলেন চাবাতে দেখেই চেঁচিয়ে উঠলেন তিনি। শুধু তা-ই নয়, তার দিকে তেড়ে গিয়ে ধমক দিয়ে বললেন, ‘তুই আয় এদিকে। দেখি, তোর মুখ দেখা।

শিল্পার কথায় লজ্জায় ওই ফটো সাংবাদিক দুই হাতে মুখ ঢাকলেও পার পাননি! আশপাশের ফটো সাংবাদিকরা ফাঁস করে দেন যে, গুটখা খাওয়ার বদ-অভ্যাস এখনো ত্যাগ করেননি সেই ব্যক্তি। এতেই শিল্পা চোখ রাঙিয়ে বলেন, ‘গুটখা খাওয়াটা বন্ধ কর।’ সেই ক্যামেরাবন্দি মুহূর্ত ভাইরাল হতেই শিল্পা শেঠির প্রশংসায় পঞ্চমুখ সবাই। যদিও হাসিমুখেই এমন শাসন করেছেন শিল্পা। আর শিল্পার এই হাস্যরসে হেঁসে উঠেন উপস্থিত ফটো সাংবাদিকরাও। তবে মাদকজাত দ্রব্যের বিরুদ্ধে অভিনেত্রীর অবস্থান মন ছুঁয়েছে সবার।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর