শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

এ বছরই দুবাইতে চালু হবে সবচেয়ে উঁচু হোটেল, যা যা থাকছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১৭:২১

এ বছরের শেষের দিকে দুবাইয়ে চালু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল, যার উচ্চতা হবে এক হাজার ১৯৭ ফুটেরও বেশি। এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিউজউইকের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, সিয়েল দুবাই মেরিনা নামের হোটেলটি বর্তমান এক হাজার ১৬৯ ফুট উচ্চতার সবচেয়ে উঁচু গেভোরা হোটেলকে ছাড়িয়ে যাবে। বিখ্যাত নর গ্রুপের নকশা করা সিয়েল দুবাই মেরিনার নির্মাণকাজ করছে দ্য ফার্স্ট গ্রুপ।

৮২ তলার স্থাপনাটিতে ১৪৭টি স্যুটসহ প্রায় এক হাজার চারটি রুম থাকবে। নির্মাণের পর সিয়েল তার অত্যাধুনিক স্থাপত্য ও আতিথেয়তার মাধ্যমে বিলাসবহুল অভিজ্ঞতায় বিপ্লব আনতে চায়।
হোটেলটির ঠিকাদারি প্রতিষ্ঠান সিআর১৮বিজি জানিয়েছে, সিয়েলে আরো থাকবে ১২তলা বিশিষ্ট ‘অ্যাট্রিয়াম স্কাই গার্ডেন’, এক হাজার ১৫৮ ফুট উঁচু স্কাই রেস্তোরাঁ ও মাটি থেকে এক হাজার চার ফুট ওপরে বিশ্বের সবচেয়ে উঁচু ‘ইনফিনিটি পুল’।

বিশ্বের বৃহত্তম কৃত্রিম মেরিনা দুবাই মেরিনায় অবস্থিত সিয়েলের মেঝে থেকে ছাদ পর্যন্ত কাচের জানালা দিয়ে অতিথিরা পারস্য উপসাগরের ৩৬০ ডিগ্রি বিস্তৃত দৃশ্য উপভোগ করবে।

দ্য নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, হোটেলটি ১০টি রেস্তোরাঁর বিকল্প থাকবে, যার মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে আত্মপ্রকাশ করতে যাওয়া ‘টাট্টু দুবাই’। জানা গেছে, টাট্টু স্কাই লাউঞ্জটি ৮১তম তলায়, টাট্টু স্কাই পুলটি ৭৬তম তলায় ও টাট্টু রেস্তোরাঁটি সিয়েলের ৭৪তম তলায় থাকবে।

হোটেলটি বর্তমানে নির্মাণের বিভিন্ন পর্যায়ে রয়েছে। প্রবেশপথের ৬৫ শতাংশ ও খাবারের জায়গার ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

নির্মাণ প্রতিষ্ঠানটির এপ্রিল-মে মাসের তথ্য অনুসারে, অতিথি কক্ষের আসবাবপত্র স্থাপনের কাজ ৪৫ শতাংশ সম্পন্ন হয়েছে ও অবসর ডেকের ফিট-আউট ৪০ শতাংশ সম্পন্ন হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, কাউন্সিল অন টল বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিট্যাট ৩০০ মিটার (প্রায় ৯৮৪ ফুট) বা তার বেশি উঁচু স্থাপনাকে ‘সুপারটল’ হিসেবে সংজ্ঞায়িত করে। কানাডা গত সপ্তাহে টরন্টোতে তাদের প্রথম ‘সুপারটল’ স্থাপনা চালু করেছে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর