শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ আ. লীগের ৪ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ জুলাই ২০২৫, ১৭:০৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৯ জুলাই) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান শিশু, উপজেলা যুবলীগের সদস্য কলেজপাড়ার বাসিন্দা মো. দেলোয়ার হোসেন ও ইউনিয়ন যুবলীগের সদস্য বনগজ গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম শফিক। আজ রবিবার (২০ জুলাই) আদালতে পাঠানো হয়।

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুর রউফকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে শাহপুর গ্রামের নিজবাড়ি থেকে করা হয়।

গ্রেপ্তার হওয়া আব্দুর রউফ পৌরসভার শাহপুর গ্রামের মৃত আলফাজ আলীর ছেলে। কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের বলেন, ‘চলতি বছরের এপ্রিল মাসে কসবা থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলার ১৩ নম্বর এজাহারভুক্ত আসামি ছিলেন আব্দুর রউফ। আজ রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর