শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ইশরাক হোসেন

যেখানেই মব দেখবেন সেখানেই উচিত শিক্ষা দেবেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ জুলাই ২০২৫, ১১:৩৭

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, যেখানে মব দেখবেন সেখানেই তাদের উচিত শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবেন। তিনি বলেন, রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে, ভারতের আগ্রাসনবিরোধী, অন্য যেকোনো দেশ- সেটা পাকিস্তান হোক, আমেরিকা হোক, চায়না হোক, রাশিয়া হোক, তাদের আমরা থোড়াই কেয়ার করি। আমরা চাই সবার আগে বাংলাদেশ।

ইশরাক হোসেন বলেন, আমাদের নেতার ব্যাপারে যখন কটূক্তি করা হবে, অবশ্যই সেটা বাংলাদেশের কোটি জনগণের বুকে দাগ কাটবে; এটাই স্বাভাবিক।

বাংলাদেশে থাকেন, বাংলাদেশের মাটিতে থাকেন, কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কী, কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিঅ্যাক্ট করতে পারে, এগুলো আপনারা জানেন না। রাজনীতি অনেক দূরের কথা, আপনাদের প্রাইমারি স্কুলে পাঠানো দরকার।

তিনি বলেন, স্বৈরাচার খুনি হাসিনার সবচেয়ে কাছের সচিবগুলোকে তাদের পাশে এনে বসাচ্ছে। মুরাদনগরে যে ধরনের বর্বরোচিত একটি হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কিছুদিন আগে।

তিনজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। প্রথমেই বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করা হলো। পরে দেখা গেল তাদের আত্মীয় এদের প্রশ্রয় দিচ্ছে। আমি বহুবার চেষ্টা করেছি বিভিন্ন সংবাদমাধ্যম, গণমাধ্যমের সঙ্গে কথা বলে যে ভাই আপনারা যান, গিয়ে ইনভেস্টিগেট করেন।

তিনি আরো বলেন, গণমাধ্যম এখনো স্বাধীন হতে পারেনি। তারা এখনো ভয় পায়। আগে ভয় পেত হাসিনাকে, এখন ভয় পায় এদের। ভয়টা কিভাবে এলো? মব জাস্টিস। মব জাস্টিস নিয়ে আর কথাই বলব না, যেখানে মব দেখবেন, সেখানেই তাদের উচিত শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিতে হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর