শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

গোলাম মাওলা রনি

এ রকম দুর্বিষহ অবস্থা বাংলাদেশে ঘটেনি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ জুলাই ২০২৫, ১২:৪০

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, এমন অবস্থা বাংলাদেশে ঘটেনি বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেছেন, সাঁজোয়া যানের ভেতরে ঢুকিয়ে এনসিপি নেতাদের উদ্ধার করতে হয়েছে। এ রকম দুর্বিষহ অবস্থা বাংলাদেশে ঘটেনি। গোপালগঞ্জ শহরে যদি এই অবস্থা হয়, টুঙ্গিপাড়ায় হলে ভয়াবহতা কোন পর্যায়ে যেত?

নিজের ইউটিউব চ্যানলে প্রকাশ করা এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

সাবেক এই সংসদ সদস্য বলেন, গোপালগঞ্জে গিয়ে এনসিপি নেতারা মুজিববাদ নিয়ে যখন কথাবার্তা বললেন, তখন এটার যে সহিংসতা, উন্মত্ততা, সন্ত্রাস কোন পর্যায়ে গেল যে চারজনকে সরাসরি গুলি করে মেরে পরিস্থিতি সামাল দিতে হয়েছে। যারা সেখানে গিয়েছেন, তাদের নজিরবিহীন নিরাপত্তা দিয়ে ওখান থেকে সরিয়ে আনতে হয়েছে।

রনি বলেন, আগামীতে যদি এই কাজ করার কারো ইচ্ছা থাকে, সেটা কোন পর্যায়ে যেতে পারে সেটা আমাদের মাথায় রাখতে হবে। এর সঙ্গে এটাও মাথায় রাখতে হবে— রাজনৈতিক ক্ষমতা এত বেশি প্রবল, রাষ্ট্র ক্ষমতার সঙ্গে কেউ পারে না।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর