শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

চিতলমারীতে নিখোঁজ নারীর মরদেহ মিলল মাছের ঘেরে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ জুলাই ২০২৫, ১৫:২৪

বাগেরহাটের চিতলমারী উপজেলায় নিখোঁজের একদিন পর চরকুড়ালতলা গ্রামের একটি মাছের ঘেরের পানির মধ্য থেকে অর্পিতা সাহার (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অর্পিতা সাহা চিতলমারী সদর বাজারের শাড়ী-কাপড় ব্যবসায়ী আনন্দ সাহার মেয়ে।

অর্পিতা সাহার বাবা আনন্দ সাহা জানান, গতকাল সোমবার (২১ জুলাই) সকাল থেকে অর্পিতা নিখোঁজ ছিলেন। এক বছর আগে তার সঙ্গে নড়াইলের কালিয়া উপজেলার মহাজন এলাকার উত্তম মালোর বিয়ে হয়েছিল। কিন্তু ‘মৃগীব্যারাম’ এর কারণে অর্পিতা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। তাই বাবার বাড়িতেই থাকতেন। সে যখন-তখন বাসা থেকে ঘুরতে বের হতেন এবং পরে ফিরে আসতেন।

তিনি আরো জানান, গতকাল সোমবার সকালে তিনি আগের মতোই বাসা হতে বের হন, কিন্তু আর ফিরে আসেননি। আজ মঙ্গলবার সকালে চরকুড়ালতলা গ্রামের মৃত কৈলাশ বালার ছেলে পরিতোষ বালার মাছের ঘেরের পানিতে এক নারীর মৃতদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে অর্পিতার মরদেহ শনাক্ত করেন তারা।

চিতলমারী থানার ওসি এসএম শাহাদাৎ হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। অর্পিতা মানসিক প্রতিবন্ধী এবং তার ‘মৃগীরোগ’ ছিল বলে পরিবার জানায়। এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর