প্রকাশিত:
২২ জুলাই ২০২৫, ১৫:৩১
জামালপুরে মেলান্দহ উপজেলায় বিশেষ অভিযানে ৭৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ মঙ্গলবার (২২ জুলাই) রাত ৩টার দিকে উপজেলার রায়ের বাকাই এলাকায় অভিযানটি চালানো হয়। পরে গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গ্রেপ্তার নারী মোছা. সুজেদা (৩৮)।
অভিযানের সময় তার স্বামী মো. বেলাল ও দেবর মো. দুলাল রাতের অন্ধকারের সুযোগে পালিয়ে গিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে গাঁজা বিক্রি করার জন্য উপজেলার রায়ের বাকাই প্রস্তুতি নিচ্ছিল কয়েকজন মাদক কারবারি। এ সময় গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে ৪টি প্লাস্টিকের বস্তায় স্কচটেপ মোড়ানো ২৮টি প্যাডি গাঁজা উদ্ধার করা হয়। যার ওজন ৭৪ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ২০ হাজার টাকা।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সোহেল মাহমুদ বলেন, ‘পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে।’
মন্তব্য করুন: