প্রকাশিত:
২৩ জুলাই ২০২৫, ১২:২২
ফেনীর পরশুরাম উপজেলার বক্স মাহমুদ বাজারে অগ্নিকাণ্ডে বীজের দোকান, চায়ের দোকান, মুদি দোকানসহ ৮টি দোকান পুড়ে গেছে। আজ বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৩টার সময় বক্স মাহমুদ বাজারে গোলাম আজম মার্কেট এ ঘটনা ঘটে।
পরশুরাম উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আজ বুধবার আনুমানিক রাত সাড়ে তিনটা দিকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই।বাজারের নৈশপ্রহরী কালাম জানান, রিপন মজুমদার মার্কেট থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়।
অল্প কিছুক্ষণের মধ্যে ৮টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা না এলে অবস্থা আরো ভয়াবহ আকার ধারণ করত।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- বীজ দোকানদার জালাল উদ্দীন, চা দোকানদার নুরুল আমিন, গোলাম মোস্তফা মুদি দোকানদার, মো. মিন্টু স্টুডিও দোকান, রাজিব বিশ্বাস মুদি দোকান, রণি কর্মকার কামার দোকান, দুলাল বিশ্বাস, মুদি দোকান।
বাজার কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক নুরুল আমিন জানান, হঠাৎ আগুন লাগার কারণে কেউই কিছু বের করতে পারেননি।
৮টি দোকানে প্রায় দুই কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সবাইকে সহযোগিতার আশ্বাস দেন।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি, তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছেন পরশুরাম উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুস্তাফিজুর রহমান।
মন্তব্য করুন: