শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

পড়শী

তিনি শুধু একজন শিক্ষক নন—তিনি এই দেশের সত্যিকারের বীর

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৩ জুলাই ২০২৫, ১৪:১৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোকে স্তব্ধ গোটা দেশ। সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী শোক প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

পড়শী লিখেছেন, ‘মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন নিহতদের জান্নাত নসীব করেন। আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং শোকাহত পরিবারগুলোকে এই শোক সহ্য করার শক্তি দেন।

’আরেকটি পোস্টে পড়শী লিখেছেন, আমরা দেশের জন্য আত্মত্যাগ করা অনেক মহান মানুষকে শহীদের মর্যাদা দিই …. কিন্তু এমন একজন শিক্ষিকার আত্মত্যাগও কি সেই মর্যাদার থেকে কম কিছু?

তিনি বলেন, দেশের প্রতি যখনই হতাশা ভর করে, তখন মাহরীন চৌধুরীর মতো মানুষ আমাদের মনে করিয়ে দেন—এই দেশ এখনো বেঁচে আছে। আগুন আর আতঙ্কের মধ্যে নিজের কথা না ভেবে শিশুদের আগে বাঁচাতে ছুটে যাওয়া এই শিক্ষিকা শুধু একজন শিক্ষক নন—তিনি এই দেশের সত্যিকারের বীর। আল্লাহ্‌ যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।

কমেন্ট বক্সে নেটিজেনরা অভিনেত্রীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে মো. হেদায়েত উল্লাহ লিখেছেন, ‘আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন।

’আরেকজনের কথায়, ‘কালকে থেকে আর হোমওয়ার্ক নেই তাদের ও আরও অনেকের। আল্লাহ তুমি তাদের পরিবারের ধৈর্য দেও।’

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়।

সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর