শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৫, ১৫:০৮

সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় খাইরুল ইসলাম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

গতকাল বুধবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের এমদাদুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার বিকেলে নিজের মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হন খাইরুল ইসলাম।

সন্ধ্যা ৬টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের সুবিধপুর পয়েন্টে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে খাইরুল ইসলাম ও তার বন্ধু রাজন মিয়া (২১) এবং হৃদয় মিয়া (২১) গুরুতর আহন হন। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে খাইরুল ইসলাম মারা যান।

নিহতের চাচা হাজী এখলাছুর রহমান আখলই বলেন, ‘খাইরুল তার বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল। ঘটনাস্থলে অপর দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কায় এ ঘটনা ঘটেছে। ধাক্কা দিয়ে ওই মোটরসাইকেলের চালক পালিয়ে গেছে। খাইরুলের বন্ধুদের অবস্থাও গুরুতর।

তারা হাসপাতালে ভর্তি রয়েছে।’ জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, ‘ওই যুবক সিলেট এম এ জি ওসমানী কলেজ হাসপাতালে মারা গেছে। সেখানকার পুলিশ কাজ করেছে। আইনি প্রক্রিয়া চলমান।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর