শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নিষেধাজ্ঞায় ‘চরম হতাশ ও ক্ষুব্ধ’ মেসি

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৬ জুলাই ২০২৫, ১৩:১৯

লিওনেল মেসি ও জর্দি আলবার বিরুদ্ধে এক ম্যাচের নিষেধাজ্ঞা জারি করেছে মেজর লিগ সকার (এমএলএস)। ২০২৫ অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, লিগের অনুমতি ছাড়া অল-স্টার ম্যাচে না খেললে খেলোয়াড়দের এক ম্যাচের জন্য মাঠের বাইরে থাকতে হয়।

এই সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন ইন্টার মায়ামির ম্যানেজিং ওনার জর্জ মাস।

জানালেন, মেসি ও আলবা দুজনেই ‘চরম হতাশ’ ও ‘রীতিমতো ক্ষুব্ধ’। সিদ্ধান্তটি তারা মেনে নিতে পারছেন না। শুক্রবার সাংবাদিকদের মাস বলেন, ‘তাদের প্রতিক্রিয়া একদম প্রত্যাশিত। তারা খেলতে চায়, প্রতিযোগিতা করতে চায়।

অল-স্টার ম্যাচে না খেলায় নিষেধাজ্ঞা, এটা তাদের কাছে একেবারেই অযৌক্তিক লেগেছে।’ তিনি আরো বলেন, আমি এই নিয়মের সঙ্গে একমত নই। আমি লিগ কমিশনারকে আমার আপত্তি স্পষ্টভাবে জানিয়েছি। নিয়মটি বদলানো উচিত, এবং ভবিষ্যতে সেটাই হবে বলে আশা করছি।

গত সপ্তাহে টেক্সাসের অস্টিনে অনুষ্ঠিত হয় ২০২৫ এমএলএস অল-স্টার উইক। মেসি ও আলবা দুজনই ভক্তদের ভোটে নির্বাচিত হয়েছিলেন অল-স্টার স্কোয়াডে। যেখানে তারা মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারদের বিপক্ষে খেলতেন। তবে স্কিল চ্যালেঞ্জ ও মূল ম্যাচে তাদের কেউই অংশ নেননি।

এর পরিপ্রেক্ষিতে এমএলএস শুক্রবার এক বিবৃতিতে জানায়, মেসি ও আলবা শনিবার রাতের ইন্টার মায়ামি বনাম সিসিনাতি ম্যাচে খেলতে পারবেন না।

এমএলএস কমিশনার ডন গারবার বিষয়টি নিয়ে বলেন, ‘আমি জানি মেসি এই লিগকে ভালোবাসে, এবং সে লিগের জন্য অনেক কিছু করেছে। তবে অল-স্টার ম্যাচ নিয়ে আমাদের দীর্ঘদিনের নিয়ম আছে, এবং সেটা প্রয়োগ করা ছাড়া উপায় ছিল না। যদিও সিদ্ধান্তটি কঠিন, আমরা নিয়মটি নিয়ে পুনর্বিবেচনায় যাচ্ছি।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর