শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সস্তা ফল আমড়ার যত গুণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জুলাই ২০২৫, ১৮:১৯

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের খাওয়াদাওয়ায়ও পরিবর্তন আসে। মৌসুমি শাক-সবজি, ফল আমাদের খাওয়াদাওয়ায় বৈচিত্র্য নিয়ে আসে। আর এগুলো আমাদের শরীরের জন্যও খুবই উপকারী।

গরমের যেকোনো ফলই রসালো হয়।

আম, কাঁঠাল, তরমুজ, জামরুল এসব ফলের মধ্যে থাকে প্রচুর পরিমাণ পানি। তেমনই ভাদ্রের গরমে বাজারে আসে চালতা আর আমড়া। দেশি ফল আমড়া খেতে খুবই ভালো। আমড়ার চাটনি, আচার, টক এসব তো হয়ই।

এ ছাড়া অনেকে লবণ-মরিচগুড়া দিয়ে কাঁচা আমড়া খেয়ে থাকেন। রাস্তার ধারে, কলেজ-স্কুলের গেটের বাইরে আমড়া দেখতে পাওয়া যায়। এই আমড়ার রয়েছে নানা পুষ্টিগুণ। চলুন, জেনে নেওয়া যাক—

আমড়ায় রয়েছে প্রচুর আয়ুর্বেদিক গুণাগুণ।

আয়ুর্বেদ শাস্ত্রে একে বলা হয় আম্রতক। এ ছাড়া আমড়াগাছেরও রয়েছে অনেক ঔষধি গুণাগুণ। এই গাছের বিভিন্ন অংশ ডায়রিয়ার চিকিৎসাতেও ব্যবহার করা হয়। কানের ব্যথা, ক্ষত আর হাইপার এসিডিটির চিকিৎসাতেও ব্যবহার করা হয় এই আমড়া।
আমড়ার অনেক উপকারী দিকও রয়েছে।

মুখের রুচি ফিরিয়ে আনতেও আমড়া খুব উপকারী। এই সময়ে অধিকাংশ বাড়িতেই জ্বর, সর্দি কাশির সমস্যা দেখা যায়। জ্বর হলে খাওয়ার কোনোরকম ইচ্ছে থাকে না। আমড়ার মধ্যে থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, আয়রন। যে কারণে আমড়াকে গোল্ডেন আপেলও বলা হয়। তাই জ্বর, ডায়রিয়া থেকে শুরু করে হজমের সমস্যা, সবকিছুতেই কার্যকরী এই ফল।
এ ছাড়া আরো যেসব স্বাস্থ্য উপকারিতা রয়েছে—

হজমের সমস্যায় : আমড়ার মধ্যে থাকে প্রচুর পরিমাণ ফাইবার। যা শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়। মায়োগ্লোবিন উৎপাদনে সাহায্য করে। গ্যাস, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা দূরে রাখে। সেই সঙ্গে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকিও কমায়।

হিমোগ্লোবিন তৈরিতে : আমড়াতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন। যা শরীরে অক্সিজেন পরিবহণ ক্ষমতা বাড়ায়। সেই সঙ্গে অ্যানিমিয়ার সমস্যাকেও দূরে রাখে।

ভিটামিন সি-এর ভালো উৎস আমড়া। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এ কারণে এটি শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ, যেমন হাড় ও দাঁতের রক্ষণাবেক্ষণসহ নানা রোগের নিরাময়ে অনেক উপকারী ভূমিকা রাখে।

এ ছাড়া আমড়াতে থাকা ভিটামিন সি মানবদেহের প্রোটিন কোলাজেন উৎপাদনে সহায়তা করে। ত্বকের উজ্জ্বলতা, দৃঢ়তা বজায় রাখতে এবং ত্বকের বলিরেখা প্রতিরোধেও ভালো কাজ করে।

হাড়কে মজবুত রাখে : আমড়ার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। তাই নিয়মিত খেতে পারলে শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়। হাড়ের যেকোনো রোগ যেমন দূরে রাখে তেমনই হাড়কে শক্তিশালী রাখতে সাহায্য করে।

স্ট্রেস নিয়ন্ত্রণে রাখে : আমড়াতে বিভিন্ন ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট, যেমন ভিটামিন, মিনারেল ও ফাইটোকেমিক্যাল থাকে। এই উপাদানগুলোই স্ট্রেস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

মূত্রের পরিমাণ বাড়ায় : আমড়ার রসের একাধিক ওষধিগুণ রয়েছে। শরীর থেকে প্রস্রাবের মতো রেচক বের করে দিতে ভূমিকা রয়েছে এই ফল। ফলে শরীর থেকে সোডিয়ামের পরিমাণ কমিয়ে উচ্চরক্তচাপের ঝুঁকি কমাতে সাহায্য করে। সর্দি-কাশির সমস্যাতেও ভালো কাজ করে আমড়া।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর