শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ডায়াবেটিস নিয়ন্ত্রণে পেয়ারা কতটা উপকারী?

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ জুলাই ২০২৫, ১৬:০৯

ডায়াবেটিস বর্তমানে বিশ্বজুড়ে এক বড় উদ্বেগের কারণ। ‘নিঃশব্দ ঘাতক’ নামে পরিচিত এই রোগে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, যা নিয়ন্ত্রণে না থাকলে দেহের নানা অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। ২০২৪ সালে বিশ্বে প্রায় ৩৪ লাখ মানুষ ডায়াবেটিসের কারণে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ‘ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন।’

চিকিৎসকদের মতে, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাবার ও শরীরচর্চার অভাব এই রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।

ডায়াবেটিস হলে খাবারে নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। তবে এমন কিছু খাবারও আছে, যেগুলো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। তার মধ্যেই একটি গুরুত্বপূর্ণ ফল হলো পেয়ারা।

কেন পেয়ারা উপকারী?

১০০ গ্রাম পেয়ারায় থাকে: ৬৮ ক্যালরি, ১৪.৩ গ্রাম কার্বোহাইড্রেট, ৫.৪ গ্রাম ফাইবার, ২২৮ মিলিগ্রাম ভিটামিন সি।

এ ছাড়াও রয়েছে ভিটামিন এ, ফলেট, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ইত্যাদি। পেয়ারা ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি লো গ্লাইসেমিক ফুডের তালিকায় পড়ে। অর্থাৎ এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বাড়তে দেয় না। ডায়াবেটিস বিশেষজ্ঞদের মতে, কাঁচা বা পাকা দুই ধরনের পেয়ারাই খাওয়া যেতে পারে।

তবে অতিরিক্ত পাকা পেয়ারায় চিনি ও রস বেশি থাকায় সেটি পরিমাণমতো খাওয়াই ভালো। পেয়ারাপাতায় থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট টাইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। এটি অন্ত্রে শর্করার শোষণ কমাতে ও ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। ২০১৬ সালে ‘পাবমেড’-এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, খোসা ছাড়া পেয়ারা রক্তে শর্করার মাত্রা কমাতে তুলনামূলক বেশি কার্যকর।
ডায়াবেটিস থাকলে পেয়ারা উপকারী হতে পারে, তবে খেতে হবে পরিমিত পরিমাণে।

কাঁচা বা আধাপাকা পেয়ারা বেছে নিন, স্বাস্থ্যকরভাবে খান।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর