শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নাটোরে ঘুষের টাকা নিতে গিয়ে ভুয়া এনএসআই কর্মকর্তা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৪ আগষ্ট ২০২৫, ১৪:৩৬

নাটোরের গুরুদাসপুর খাদ্য গুদাম কর্মকর্তার কাছ থেকে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে নাজমুল হোসেন (৩০) নামের ভুয়া এনএসআই ফিল্ড অফিসার পরিচয় দেওয়া একজনকে সেনাবাহিনীর সহায়তায় গ্রেপ্তার করেছে এনএসআই।

গতকাল রবিবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার গুরুদাসপুর উপজেলার খামাড় নাচকৈড় এলাকার মকবুল হোসেনের ছেলে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক খন্দকার জানান, আটক নাজমুল নিজেকে এনএসআই ফিল্ড অফিসারের পরিচয় দিয়ে গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে খাবার অনুপযোগী চাল কেনার অভিযোগ জানান।

এর পাশাপাশি দুদকের ভুয়া চিঠি দেখিয়ে তদন্ত করবেন বলে দাবি করেন। জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের প্রধান সহকারী জুলহাস উদ্দিন ভুয়া এনএসআই কর্মকর্তার সঙ্গে কথা বললে ৫ লাখ টাকা দাবি করেন। পরবর্তী সময় তারা নাটোরের এনএসআই কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন।

গতকাল রবিবার (৩ আগস্ট) রাতে খাদ্য নিয়ন্ত্রকের অফিসের প্রধান সহকারী জুলহাস উদ্দিন ৫ লাখ টাকা নিয়ে স্থানীয় এনএসআইয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গুরুদাসপুর যান।

নাজমুল গুরুদাসপুর পৌর এলাকার মডেল মসজিদের সামনে টাকা নিতে এলে সোনাবাহিনীর সহায়তায় তাকে গ্রেপ্তার করে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

নাটোরের গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক বলেন, ‘জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের প্রধান সহকারী জুলহাস উদ্দিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি মামলা হিসাবে রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর