শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিষ্ফোরণে নারীর পা বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৪ আগষ্ট ২০২৫, ১৫:৫৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মায়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এত্তে লাকি সিং (২৪) নামে এক বাংলাদেশি পাহাড়ি নারীর পা বিচ্ছিন্ন হয়ে গুরুতরভাবে আহত হয়েছেন। গতকাল রবিবার (৪ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) আওতাধীন নিকুছড়ি সীমান্তের ৪১-৪২ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকায় আনুমানিক ৪০০মিটার মায়ানমারের ভেতরে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, আহত নারী লাকি সিং, সুমং (গাছবুনিয়ার কারবারি) মেয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন গাছ বুনিয়া গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলটি বর্তমানে মায়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’র দখলে থাকা অংজান ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা। ধারণা করা হচ্ছে, ওই এলাকায় পূর্বে আরাকান আর্মির সদস্যদের পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, লাকি সিং বাঁশ কোরল কুড়াতে (সংগ্রহ) সীমান্ত পেরিয়ে মায়ানমারের অভ্যন্তরে অনুপ্রবেশ করেছিলেন।

তখনই তিনি দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘ঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি।

বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর