শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

আমিরাতে ভিসা বন্ধে বিপাকে প্রবাসী ব্যবসায়ীরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ আগষ্ট ২০২৫, ১৩:৩১

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অন্যতম বৃহত্তম শ্রমবাজার হওয়া সত্ত্বেও এক যুগেরও বেশি সময় ধরে সেদেশে বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন সেখানকার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

আমিরাতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা জানান, তাঁরা কম খরচে দেশি শ্রমিক দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতেন। কিন্তু দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধ থাকায় তা আর সম্ভব হচ্ছে না।

তাঁরা জানান, আমিরাতে ভিসা বন্ধ থাকায় ভিন দেশি কম্পানিগুলোতে যেমন বাংলাদেশি কর্মীরা কাজের সুযোগ পাচ্ছেন না, তেমনি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও দেশি কর্মী পাচ্ছেন না। বিদেশি কর্মী দিয়ে কাজ করাতে তাদের বেশি খরচ হচ্ছে। তাছাড়া দেশও রেমিট্যান্স হারাচ্ছে।

ভিসা বন্ধ থাকায় আমিরাতের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মোহাম্মদ নেসারুল হক, সৈয়দ লুৎফর রহমানসহ অনেক ব্যবসায়ী ও বিনিয়োগকারী তাঁদের নানা বিড়ম্বনার কথা তুলে ধরেন।

ভিসা চালু হবে- এমন আশায় দেশটির বিভিন্ন অঞ্চলে বাংলাদেশি ব্যবসায়ীরা ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন এবং এখনও অনেকে ব্যবসাপ্রতিষ্ঠান খুলছেন বলে জানান তাঁরা।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমিরাত সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে ভিসা সমস্যা সমাধান করবে বলে আশা প্রকাশ করেন সেদেশের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর