শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

চীনে মশাবাহিত ভাইরাসে আক্রান্ত ৭ হাজার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ আগষ্ট ২০২৫, ১৫:৩৯

জুলাই থেকে চীনের গুয়াংডং প্রদেশে মশাবাহিত চিকুনগুনিয়া ভাইরাসে সাত হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফোশান শহরে চিকুনগুনিয়া রোগীদের অবশ্যই হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। সেখানে পরীক্ষায় নেগেটিভ আসার পর বা এক সপ্তাহ থাকার পর তাদের ছেড়ে দেওয়া যাবে। এসময় তাদের শয্যা মশারি দিয়ে সুরক্ষিত থাকবে।

ভাইরাসটি সংক্রামিত মশার কামড়ের মাধ্যমে ছড়িয়ে পড়ে জ্বর এবং গুরুতর জয়েন্টে ব্যথা সৃষ্টি করে, যা কখনও কখনও বছরের পর বছর ধরে স্থায়ী হতে পারে।

চীনে বিরল হলেও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আফ্রিকার কিছু অংশে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব সাধারণ।

ফোশান ছাড়াও দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের আরও অন্তত ১২টি শহরে সংক্রমণের খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু গত সপ্তাহেই প্রায় তিন হাজার রোগী শনাক্ত হয়েছে।

হংকংয়ে সোমবার প্রথম সংক্রমণের খবর পাওয়া গেছে। ১২ বছর বয়সী একটি ছেলে জুলাই মাসে ফোশান ভ্রমণের পরে জ্বর, ফুসকুড়ি এবং জয়েন্টে ব্যথা অনুভব করেছিল।

ভাইরাসটি সংক্রামক নয়, তবে সংক্রামিত ব্যক্তিকে মশা কামড়া়নোর পর সে মশা অন্যকে কামড়ালে তা ছড়িয়ে পড়ে।

কর্মকর্তারা বলছেন যে রিপোর্ট করা বেশিরভাগ রোগীর গুরুতর কিছু হয়নি। এখন পর্যন্ত ৯৫ শতাংশ রোগীকে সাত দিনের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।

তারপরও দেশটিতে ভাইরাসটি সাধারণ না হওয়ায় ঘটনাগুলো কিছুটা আতঙ্ক সৃষ্টি করেছে। ভাইরাসের প্রাদুর্ভাবের পর চীন ভ্রমণকারীদের ‘বাড়তি সতর্কতা’ অবলম্বন করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর