শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ডা. জাহিদ

বিদেশে লুণ্ঠিত সব অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৫, ১৫:৪২

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘যারা বাংলাদেশের অর্থনীতিকে লুণ্ঠন করে বিদেশে টাকা পাচার করেছে, বাড়ি করেছে, বিদেশে-ইউরোপ-আমেরিকায় প্রাসাদ গড়েছে সেই পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে হবে এবং ভঙ্গুর অর্থনীতিকে মজবুত ও শক্তিশালী অর্থনীতিতে রূপান্তর করতে হবে।’

আজ বুধবার (৬ আগস্ট) দুপুরে ৫ আগস্ট কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আজকে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। বিগত সময়ে যারা নির্যাতিত, নিপীড়ত হয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে। বিগত দিনগুলোতে যারা মানুষের ওপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।’

তিনি আরো বলেন, ‘স্বৈরাচার সরকারের আমলে তারা চাকরি পেয়েছে যারা কেবল তাদের দলের সমর্থক ছিল। আওয়ামী লীগ সারা বাংলাদেশের মানুষকে কোণঠাসা করে রেখেছিল।কোনো মানুষকেই তারা কাজ দিত না। বিগত দিনে যারা নির্যাতনের শিকার হয়েছে, কাজ করতে পারেনি, চাকরি করতে পারেনি, ব্যবসা করতে পারেনি—সে মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। এটা আপনার আমার সবার দায়িত্ব।

’সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন সমাবেশে সভাপতিত্ব করেন।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ড. মারুফ হোসেন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আশিকুর রহরমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান, সদস্যসচিব এ এস এম তারেক মুন্সী, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী উপস্থিত ছিলেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর