শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

তারেক রহমান

৫ আগস্টের বিজয়ে সর্বস্তরের মানুষের অবদান ছিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৫, ১৫:২২

৫ আগস্ট যে বিজয় হয়েছে, সেটি একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এ আন্দোলনে সর্বস্তরের মানুষের অবদান বা সহযোগিতা রয়েছে।

বুধবার (০৬ আগস্ট) বিকেলে লন্ডনে আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন। সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান এবং ডা. জুবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

‘মাহবুব আলী খান স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির’ উদ্যোগে এ আলোচনাসভা, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় তারেক রহমান বলেন, মাহবুব আলী সাহেব একজন দেশপ্রেমিক মানুষ। তিনি দেশের জন্য কাজ করেছেন। আমরা যারা রাজনীতি করি, তারা দেশের মানুষের জন্যই রাজনীতি করি।

আজ দেশে একটি পরিবর্তন এসেছে। দেশের মানুষ অনেক কিছু জানতে পেরেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের যে সুযোগটি এসেছে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য।

আসুন আমরা সেই সুযোগটি কাজে লাগাই। যেসব শহীদ বাংলাদেশের জন্য আত্মত্যাগ করেছেন, সেই শহীদদের জন্য কাজ করি।

তিনি আরো বলেন, আজ একটি বিপ্লব বা রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে দেশের পরিবর্তন হয়েছে। আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় এই আন্দোলন সফল করার জন্য কাজ করেছি। গত বছর ৫ আগস্ট যে বিজয় হয়েছে, সেটি একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না।

সমাজের সর্বস্তরের মানুষ এই আন্দোলনে রাজপথে নেমে এসেছে বলেই আন্দোলন সফল হয়েছে। বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে।

তারেক রহমান বলেন, আমি প্রায় ১৭ বছর প্রবাসে আছি। আমিও আপনাদের মতো একজন প্রবাসীর অংশ। সারা বিশ্বে যত বাংলাদেশি প্রবাসী আছেন, যারা বিগত সময়ে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সফল করেছেন।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। আমি আজ এই অনুষ্ঠানের মাধ্যমে সব বাংলাদেশি প্রবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা বিগত দিনে যেভাবে সহযোগিতা করেছেন, ঠিক সেভাবে আগামী দিনে যে গণতান্ত্রিক সরকার আসবে, সেই সরকারকেও সহযোগিতা করবেন।

সংগঠনের সভাপতি সাদীক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোফের সমন্বয়ক কামাল উদ্দিন প্রমুখ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর