শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

রেকর্ড জয়ে জিম্বাবুয়েকে ধবলধোলাই করল নিউজিল্যান্ড

খেলা ডেস্ক

প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৫, ১৭:৫৩

অসহায় আত্মসমর্পণ বলতে যারে বোঝায় তাই হয়েছে জিম্বাবুয়ের। ঘরের মাঠ বুলাওয়েতে নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী হয়েছে স্বাগতিকেরা। দুই টেস্টের সিরিজ বাঁচানোর লক্ষ্যে খেলতে নেমে উল্টো বিব্রতকর রেকর্ড গড়েছে।

রেকর্ড ইনিংস ও ৩৫৯ রানে হেরেছে জিম্বাবুয়ে।

যা দীর্ঘ সংস্করণের ইতিহাসে তাদের সবচেয়ে বড় পরাজয়। আগেরটিও নিউজিল্যান্ডের বিপক্ষেই। অন্যদিকে কিউইদের রেকর্ড জয়। আগের রেকর্ডটিও জিম্বাবুয়ের বিপক্ষেই ছিল নিউজিল্যান্ডের।

২০১২ সালে ঘরের মাঠ নেপিয়ারে ইনিংস ও ৩০১ রানের জয় পেয়েছিল তারা। রেকর্ড জয়ের সঙ্গে জিম্বাবুয়েকে ধবলধোলাইও করেছে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম টেস্টে এই বুলাওয়েতেই ৯ উইকেটের জয় পেয়েছিল কিউইরা।

নিউজিল্যান্ডের থেকে ৪৭৬ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল জিম্বাবুয়ে।

বিশাল রানের চাপ নিয়ে খেলতে নেমে শুরুর ওপরেই ধাক্কা খায় তারা। দলীয় ও ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই ব্রায়ান বেনেটকে বোল্ড করেন কিউই পেসার ম্যাট হেনরি। সেই ধাক্কা আর পরে কাটিয়ে উঠতে পারেনি জিম্বাবুয়ে।

একের পর এক উইকেট হারিয়ে প্রথম ইনিংসের থেকেও কমে ১১৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ১২৫ রান করেছিল তারা।

প্রথম ইনিংসে হেনরির (৫ উইকেট) তোপে পড়া জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে পড়ে জ্যাকারি ফোকসের। প্রথম ইনিংসে দুর্দান্ত ছিলেন এই অভিষিক্ত পেসার। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার আজ ৩৭ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি। প্রথম ইনিংসে পেয়েছিলেন ৪ উইকেট।

ফোকসের সামনে যা একটু লড়াই করেছেন তিনি হচ্ছেন নিক ওয়েলচ। তিনে নেমে সর্বোচ্চ ৪৭ রানে অপরাজিত থাকেন তিনি। তার বাইরে আরে একজনই কেবল দুই অংকের ঘর স্পর্শ করতে পেরেছেন, ১৭ রান করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। দুটি করে উইকেট নিয়েছেন হেনরি ও জ্যাকব ডাফি।

অন্যদিকে একমাত্র ইনিংসে রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। ৩ উইকেটে ৬০১ দ্বিতীয় দিন শেষ করা কিউইরা আজ আর ব্যাটিংয়ে নামেনি। জয়ের জন্য যে যথেষ্ট ছিল তা আজ প্রমাণও হয়েছে। কিউইদের হয়ে কমপক্ষে দেড় শ রানের তিনটি ইনিংস খেলেছেন ডেভন কনওয়ে (১৫৩), হেনরি নিকোলস (১৫০*) ও রাচিন রবীন্দ্র (১৬৫*)। ওপেনিংয়ে নেমে দুর্দান্ত ইনিংসটির জন্য পরে ম্যাচসেরা হয়েছেন বাঁহাতি ব্যাটার কনওয়ে। অন্যদিকে দুই টেস্টে ১৬ ‍উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন হেনরি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর