শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

কুলাউড়ায় শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দেওয়া সেই তরুণ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৫, ১২:৩৭

মৌলভীবাজারের কুলাউড়ায় শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ফাহিম ইসলাম (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৯ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, কুলাউড়া থানার ওসি ওমর ফারুকের নেতৃত্বে এসআই হাবিবুর রহমান, মোস্তাফিজুর রহমান, এএসআই মিরাজুল ইসলামসহ পুলিশের একটি দল পৌর শহরের মাগুরা এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সিলেটের বিয়ানীবাজার উপজেলার দাসুরা বাজার এলাকার বাসিন্দা মইনুল ইসলামের ছেলে।

তিনি পরিবারের সঙ্গে কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। জানা যায়, সম্প্রতি ফাহিম শেখ বিএনপি নেতার বাসার ব্যানারের সামনে বসে হাসিনাকে নিয়ে বক্তব্য দেন। তার বক্তব্যের ভিডিও ধারণ করেন তার কয়েকজন সহপাঠী। ওই ভিডিওতে তরুণ ফাহিম উল্লেখ করেন, ‘আওয়ামী লীগ আবারও ফিরে আসবে।

’জয় বাংলা স্লোগান দিয়ে তিনি বলেন, ‘একমাত্র শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের একজন গর্বিত নারী। এক বৃষ্টি ভেজা বিকেলে তিনি বাংলাদেশের হাল ধরেন। ইনশাআল্লাহ আমাদের মনে একটাই আশা তিনি একদিন না একদিন ফিরে আসবেন। দেখা হবে জয়বাংলার স্লোগানে।

’ভিডিওটি প্রথমে কুলাউড়া ডটকম নামে একটি ফেসবুক পেইজ পোস্ট করা হয়। পরে সেই পোস্ট স্বাধীন ২৪/৭ নামে আরেকটি পেইজে পোস্ট করলে সেটি ভাইরাল হয়।

কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ফাহিম কুলাউড়ায় মুরাদ আহমেদ নামে বিএনপির এক নেতার বাসায় কয়েকটি ব্যানারের সামনে বসে শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দিচ্ছেন এবং শিগগিরই তিনি আসবেন বলে উল্লেখ করে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। বিষয়টি নজরে আসার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর