শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

তুরস্কে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৫, ১৩:৪১

রবিবার সন্ধ্যায় তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একজনের মৃত্যু হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল সিনদিরগি শহরে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করার কিছুক্ষণ পরই ৮১ বছর বয়সী এক নারী মারা যান।

আলি ইয়েরলিকায়া আরো জানান, ভূমিকম্পে ১৬টি ভবন ধসে পড়েছে এবং অন্তত ২৯ জন আহত হয়েছেন।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৬:৫৩) এই ভূমিকম্প অনুভূত হয়, যা ইস্তাম্বুল পর্যন্ত ছড়িয়ে পড়ে।

রাষ্ট্রপতি রিসেপ তাইয়িপ এরদোয়ান এক বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি এক্সে লিখেছেন, ‘আল্লাহ আমাদের দেশকে সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং বড় ধরনের অন্য কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সিনদিরগি থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বড় বড় ভবন সম্পূর্ণ ধসে পড়েছে এবং সেখানে বিশাল ধাতব কাঠামো ও ধ্বংসাবশেষের স্তূপ জমে আছে।

তুরস্ক তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয় এবং প্রতিবেশী সিরিয়ায় আরো প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হয়। দুই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো লাখো মানুষ গৃহহীন অবস্থায় রয়েছেন।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর