প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৫, ১৩:৩৩
আমার এক বন্ধু আমাকে একটি রুপার আংটি দিয়েছে যার ওপর হীরার পাথর লাগানো আছে। আমার জানার বিষয় হলো, পুরুষের জন্য কি হীরার ঐ আংটি ব্যবহার করা জায়েজ আছে? দয়া করে জানিয়ে উপকার করবেন।
-মুহাম্মাদ আবদুল্লাহ, খিলগাও, ঢাকা
উত্তর হ্যাঁ, হীরার পাথর বিশিষ্ট রুপার আংটি ব্যবহার করা পুরুষের জন্যও জায়েজ। (জামে তিরমিযী ৪/২১৮; আলজামিউস সগীর ৪৭৭; হিদায়া (ফাতহুল কাদীর) ৮/৪৫৭; আলমুহীতুল বুরহানী ৮/৫০; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৩৫; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৭০; আদ্দুররুল মুখতার ৬/৩৬০)
মন্তব্য করুন: