শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

পদ্মা ফুঁসছে, প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দি দৌলতপুরে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৫, ১৩:১২

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মা নদীর পানি বাড়তে থাকায় রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

টানা পানি বৃদ্ধির ফলে গত ২৪ ঘণ্টায় ওই দুই ইউনিয়নের শত শত একর আবাদি জমি, রাস্তাঘাট এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। এর প্রভাবে ১৩টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নদী পাড়ের মানুষজন এখন চরম দুর্ভোগে রয়েছেন।

পানি আরো বাড়তে থাকায় নদীসংলগ্ন আরো চারটি ইউনিয়নে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান জানিয়েছেন, বুধবার (১৩ আগস্ট) পদ্মার পানি কুষ্টিয়ায় বিপৎসীমার এক মিটারেরও কম নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানি ২০ সেন্টিমিটার বেড়ে দাঁড়িয়েছে ১২.৯০ সেন্টিমিটারে। এই পয়েন্টে বিপৎসীমা ধরা হয়েছে ১৩.৮০ সেন্টিমিটার।

উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত বন্যার পানিতে ওই দুই ইউনিয়নের ২৪৩ হেক্টর জমির ধান, কলা, সবজি, মরিচ ও ভুট্টা ক্ষতিগ্রস্ত হয়েছে। চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, আজ নতুন করে পানি বেড়েছে। এভাবে পানি বাড়তে থাকলে মানুষের বসতবাড়িতেও পানি ঢুকে যাবে।

এদিকে পানি পরিস্থিতি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুজ্জামান বলেন, ‘পদ্মায় প্রতিদিন পানি বাড়ছে।

এই ধারা কতদিন চলবে, তা এখনই বলা যাচ্ছে না। তবে বন্যা মোকাবেলায় আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর