শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

মাসুদ কামাল

ফেব্রুয়ারিতে নির্বাচন না করার পাঁয়তারা চলছে, শিগগিরই টের পাবেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৫, ১৩:১০

সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন না করার যে একটা পাঁয়তারা চলছে এবং সেই পাঁয়তারা যে বিভিন্ন যায়গায় ছড়িয়ে পড়েছে, সেটা খুব শিগগিরই আপনারা টের পাবেন। কাজেই যারা নির্বাচনের ঘোষণা শুনে ভেবেছিলাম নির্বাচনটা হবে, এখন সেটা নিয়ে আমার সন্দেহ হচ্ছে।’

মাসুদ কামাল বলেন, “প্রধান উপদেষ্টা বারবার বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তাঁর অফিস থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। সে অনুযায়ী নির্বাচন কমিশন প্রস্তুতিও নেওয়া শুরু করেছে।

কিন্তু এর মধ্যেই দেখলাম এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না।’”

এনসিপির এই নেতাকে উদ্দেশ করে মাসুদ কামাল বলেন, ‘আপনি কে, আপনি কি নির্বাচন কমিশনের কেউ, আপনি কি সরকারের কেউ, আপনি কি সরকারের এমন কোনো ব্যক্তি যিনি প্রধান উপদেষ্টার চেয়েও বেশি বোঝেন অথবা বেশি ক্ষমতা রাখেন? কেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না সে বিষয়ে উনি একটা ব্যাখ্যা দিলেন— জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, হত্যার বিচার করতে হবে, সংস্কার করতে হবে। এগুলো না করলে নির্বাচন তারা হতে দিবেন না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন হতে না দেওয়ার মতো সক্ষমতা কি এনসিপি অথবা নাসীরুদ্দীন পাটওয়ারীর আছে?’

তিনি বলেন, ‘এই বক্তব্য দেওয়ার ঠিক একদিন আগে উনারা গিয়েছিলেন মার্কিন দূতাবাসে।

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে এনসিপি নেতারা বৈঠক করেছেন। এদের মধ্যে ছিলেন, নাহিদ ইসলাম, আতার হোসেন এবং তাসনিম জারা। রাষ্ট্রদূতের বাসভবনে তারা প্রায় এক ঘণ্টা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন। এগুলো নিয়ে এনসিপির সঙ্গেই বৈঠক কেন? এনসিপি কি এই সময় সবচেয়ে বড় রাজনৈতিক দল? এই নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভূমিকা কী? তারা কি আমাদের নির্বাচন করে দিবে?’

মাসুদ কামাল আরো বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পরদিন কেন হুঙ্কার দিলেন এনসিপি নেতা? যুক্তরাষ্ট্র কি এদের মাধ্যমে কোনো চাপ দিচ্ছে? তারা কি কোনো দিক-নির্দেশনা দিচ্ছে? তাহলে কি আমি ভাববো পরের দিন যে তারা ঘোষণা করলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটা মার্কিন রাষ্ট্রদূতের মিটিং থেকে নির্দেশনা পেয়েই তারা এটা বললেন?’

তিনি আরো বলেন, ‘যেদিন এনসিপি নেতারা বললেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, ঠিক সেই একই দিন মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে আরো দুজন ব্যক্তি গিয়েছিলেন।

তারা হলেন— আলী রিয়াজ এবং মনির হায়দার। আলী রিয়াজ সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান ছিলেন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। মঙ্গলবার তিনি এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে গেলেন। তারা দুইজনেই যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের দ্বৈত নাগরিক। বাংলাদেশের হয়ে তারা তাদের নিজেদের দেশের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে গেছেন, শুনতে গেছেন আর কী কী করলে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করা যাবে।

কারণ তারা যখন নাগরিকত্ব নিয়েছেন, তখন তো শপথ করেছেন যে তারা যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করবেন।’

মাসুদ কামাল আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের ওপর চেপে বসেছে। তারাই দিক নির্দেশনা দিচ্ছে যে দেশ কিভাবে চলবে। তারা আগেও এভাবে চেষ্টা করেছে। তারা বলে দিচ্ছে যে কিভাবে দেশ চালাতে হবে এবং যারা এখন দেশের চালিকাশক্তির জায়গায় আছে তাদের ডেকে ডেকে মিটিং করছে। ...ফেব্রুয়ারিতে নির্বাচন না করার যে একটা পাঁয়তারা চলছে এবং সেই পাঁয়তারা যে বিভিন্ন যায়গায় ছড়িয়ে পড়েছে, সেটা খুব শিগগিরই আপনারা টের পাবেন। কাজেই যারা নির্বাচনের ঘোষণা শুনে ভেবেছিলাম নির্বাচনটা হবে, এখন সেটা নিয়ে আমার সন্দেহ হচ্ছে। ’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর