প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৫, ১৩:১৯
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামি মো. জামাল মিয়া (৩০)-কে আটক করেছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার ইসাখালী এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা যায়, আটক আসামি বড়ালু গ্রামের বাসিন্দা। তাকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে যৌথ বাহিনী।
অভিযান সূত্রে জানা যায়, মেজর শরিফুল ইসলাম (৫১ এমএলআরএস) এর নেতৃত্বে যৌথ বাহিনী আসামির বাড়ি ঘেরাও করে। সেখান থেকে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এবং মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ওই আসামিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দেশি-বিদেশি মদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, আটকের বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন: