শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

শচীনের ছেলে অর্জুনের বাগদান, পাত্রী কে

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৫, ১৩:২৭

ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকরের ছেলে অর্জুন টেন্ডুলকর জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। মুম্বাইয়ের পরিচিত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চন্দোকের সঙ্গে বুধবার ঘরোয়া অনুষ্ঠানে সম্পন্ন হলো তার বাগদান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও কয়েকজন বন্ধু।

ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ ও হোটেল শিল্পে পরিচিত ঘাই পরিবার ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মালিক।

এই প্রভাবশালী পরিবারের জামাই হলেন শচীন-পুত্র অর্জুন। ২৫ বছর বয়সী অর্জুন পেশাদার ক্রিকেটার। বাঁহাতি পেসার হলেও ব্যাটেও কম যান না অর্জুন। তিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন এবং ঘরোয়া ক্রিকেটে গোয়ার হয়ে।

প্রথম শ্রেণির ক্রিকেটে তার অভিজ্ঞতা ১৭টি ম্যাচ এবং লিস্ট ‘এ’ ম্যাচে ১৮টি। সানিয়া চন্দোকও একজন সফল ব্যবসায়ী। তার নিজের একাধিক সংস্থা রয়েছে এবং পারিবারিক ব্যবসার দায়িত্বও তিনি সামলান। তিনি খুব বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন না এবং আড়ম্বরপূর্ণ জীবন পছন্দ করেন না।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে অর্জুন ও সানিয়ার সম্পর্ক ছিল এবং দুই পরিবারের সম্মতিতে তারা বাগদানের সিদ্ধান্ত নেন।

শচীন টেন্ডুলকরের মেয়ে সারার বিষয়ে মাঝে মাঝে নানা জল্পনা শোনা যায়। এক সময় বলা হয়েছিল, তিনি শুবমান গিলের সঙ্গে সম্পর্কে জড়িত। তবে কোনো পক্ষই তা নিশ্চিত করেননি। অন্যদিকে অর্জুনকে নিয়ে তেমন কোনো গুঞ্জন শোনা যায়নি। তবু চমক এলো তার কাছ থেকেই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর