শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নামাজে অবহেলায় আল্লাহর সঙ্গে সম্পর্কচ্ছেদ ঘটে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৫, ১৩:৩৪

আবু ক্বাতাদাহ্ (রা.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

‏"‏ قَالَ اللهُ تَعَالَى إِنِّي فَرَضْتُ عَلَى أُمَّتِكَ خَمْسَ صَلَوَاتٍ وَعَهِدْتُ عِنْدِي عَهْدًا أَنَّهُ مَنْ جَاءَ يُحَافِظُ عَلَيْهِنَّ لِوَقْتِهِنَّ أَدْخَلْتُهُ الْجَنَّةَ وَمَنْ لَمْ يُحَافِظْ عَلَيْهِنَّ فَلَا عَهْدَ لَهُ عِنْدِي ‏"‏ ‏.

‘মহান আল্লাহ বলেন, আমি তোমার উম্মাতের ওপর পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছি। আর আমি আমার পক্ষ হতে এ মর্মে প্রতিশ্রুতি দিচ্ছি যে, যে ব্যক্তি নির্ধারিত সময়ে এসব সালাতের হিফাজত করবে তাকে আমি জান্নাতে প্রবেশ করাব। আর যে ব্যক্তি এর হিফাজত করবে না তার জন্য আমার পক্ষ হতে কোনো প্রতিশ্রুতি নেই।

’-(আবু দাউদ, হাদিস : ৪৩০)

সংক্ষিপ্ত ব্যাখ্যা

নামাজ শুধু শরীরের কিছু অঙ্গভঙ্গি বা ঠোঁটের নড়াচড়া নয়; বরং এটি হলো আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন, বান্দার আত্মাকে পরিশুদ্ধ করার একটি দৈনিক কর্মসূচি, যা জীবনকে সুশৃঙ্খল করে, হৃদয়কে আলোকিত করে এবং সমাজকে শান্তি ও শৃঙ্খলার আবরণে ঢেকে রাখে। উপর্যুক্ত হাদিসটি আল্লাহর পক্ষ থেকে রাসুলুল্লাহ (সা.) কর্তৃক একটি কঠিনতর ঘোষণা। যেখানে তিনটি বিষয় পরিষ্কার বলে দেওয়া হয়েছে-

১. সঠিক সময়ে নামাজের হেফাজত করতে বলা হয়েছে।

২. যারা সঠিক সময়ে নামাজের হেফাজত করবে তাদের জন্য জান্নাতের ঘোষণা দেয়া হয়েছে।

৩. যারা সঠিক সময়ে নামাজের হেফাজত করবে না তাদেরকে আল্লাহ নিজ জিম্মা থেকে বের করে দিবেন।

সঠিক সময়ে নামাজ আদায় করার অর্থ হলো প্রতিটি নামাজের জন্য শরীয়ত প্রদত্ত সময়ের মধ্যে আদায় করা। আর নামাজ হেফাজত করার অর্থ হলো সময়মতো আদায় করা, রুকন, শর্ত ও ওয়াজিবগুলো ঠিকভাবে পালন করা, খুশু-খুজু (মনোযোগ ও বিনয়) বজায় রাখা, অলসতা বা অবহেলা না করা, এক ওয়াক্তও বিনা ওজরে বাদ না দেওয়া।

এ হাদিস আল্লাহর পক্ষ থেকে সরাসরি ঘোষণা করছে যে, পাঁচ ওয়াক্ত নামাজ মুসলিম জীবনের অবিচ্ছেদ্য অংশ।

এটি শুধু ফরয নয়, বরং জান্নাতের নিশ্চিত মাধ্যম। শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়াই যথেষ্ট নয়; নির্দিষ্ট সময়ে, সঠিক নিয়মে, মনোযোগসহ পড়া জরুরি। অলসতা, দেরি করা, বা অবহেলা করলে হেফাজত হবে না। যে ব্যক্তি আজীবন নামাজের হেফাজত করবে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য জান্নাত নিশ্চিত। যে হেফাজত করবে না, সে আল্লাহর নিশ্চয়তা থেকে বঞ্চিত হবে।

অর্থাৎ কিয়ামতে তার অবস্থা আল্লাহর ইচ্ছার ওপর নির্ভর করবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর