শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

যুক্তরাষ্ট্রে দশ বছর পর পুতিনের ৫ ঘণ্টার সফর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৫, ১৫:২৩

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র সফর শেষ করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা তাসের হিসাব অনুযায়ী, দশ বছর পর এই সফরটি স্থায়ী হয়েছিল প্রায় পাঁচ ঘণ্টা। এর মধ্যে প্রায় তিন ঘণ্টা তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকে কাটিয়েছেন।

খবরে বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে (জিএমটি) বা স্থানীয় সময় সকাল ১০টা ৫৪ মিনিটে পুতিনের বিমানটি অ্যাঙ্কোরেজের একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করে।

সেখানেই ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ হয়। এরপর তারা একসঙ্গে মার্কিন প্রেসিডেন্টের লিমুজিনে ওঠেন এবং আড্ডা ও আলোচনার মধ্য দিয়ে শীর্ষ বৈঠকের সূচনা করেন।

বিমানবন্দরে প্রথম সাক্ষাতের প্রায় ১৫ মিনিট পর ছোট পরিসরে আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়, যা প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়। বৈঠক শেষে দুই নেতা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন।

এরপর রাশিয়ান প্রেসিডেন্ট কাছাকাছি অবস্থিত একটি সোভিয়েত পাইলটদের সমাধি পরিদর্শন করেন এবং সমাধিতে শ্রদ্ধা ও ফুল অর্পণ করেন।

প্রায় এক দশকের মধ্যে এটাই ছিল পুতিনের প্রথম যুক্তরাষ্ট্র সফর। তিনি সর্বশেষ ২০১৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক গিয়েছিলেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর