শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬, ১২ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রাশিয়ায় বারুদ কারখানায় বিস্ফোরণে নিহত ১১, আহত শতাধিক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৫, ১৫:৩৮

মস্কোর বাইরে রিয়াজান অঞ্চলের একটি কারখানায় বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। রুশ কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণটি রিয়াজান অঞ্চলের একটি কারখানায় ঘটেছে। এটি একটি বারুদ কারখানা ছিল বলে স্বাধীন সংবাদমাধ্যম জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, দুঃখজনকভাবে ১১ জন নিহত ও ১৩০ জন আহত হয়েছে। পাশাপাশি তারা ভবনের ধ্বংসস্তূপ ও ভয়াবহ ক্ষতির ছবি প্রকাশ করেছে। রুশ জরুরি বিভাগ জানিয়েছে, ক্ষয়ক্ষতি সরাতে তারা একটানা কাজ চালিয়ে যাচ্ছে।

রিয়াজান অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ এক দিনের শোক ঘোষণা করেছে। গভর্নর পাভেল মালকভ টেলিগ্রামে বলেছেন, ‘পুরো অঞ্চলে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।’
স্বাধীন সংবাদমাধ্যমের তথ্যে বলা হয়েছে, বিস্ফোরণটি এলাস্টিক বারুদ ও গোলাবারুদ কারখানায় ঘটেছে।

২০২১ সালে একই কারখানায় এক বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছিলেন। রাশিয়ায় কারখানায় প্রাণঘাতী দুর্ঘটনা অস্বাভাবিক নয়।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর