শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

এশিয়া কাপে খেলবেন বুমরাহ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৫, ১৩:০২

ইংল্যান্ড সফরে মাত্র তিনটি টেস্ট খেলায় সমালোচনার মুখে পড়েছেন জাশপ্রীত বুমরাহ। তবে এবার তিনি স্পষ্ট জানিয়েছেন, আসন্ন এশিয়া কাপের পুরো টুর্নামেন্টে খেলতে চান এবং দল নির্বাচনের সময় তার বিষয়টি অবশ্যই মাথায় রাখা হোক।

আগামী ১৯ অগস্ট এশিয়া কাপের দল বেছে নেবেন নির্বাচকেরা। সেখানে বুমরাহ জায়গা পান কি না তা সময় বলবে।

দেশের হয়ে আরও একটা ট্রফি জিততে চাইছেন বুমরাহ। ‘ইন্ডিয়ান্স এক্সপ্রেস’ ওয়েবসাইটে বোর্ডের এক সূত্র বলেছেন, ‘এশিয়া কাপে ওকে পাওয়া যাবে বলে নির্বাচকদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বুমরাহ। পরের সপ্তাহে বৈঠকে বসে দল বেছে নেবেন নির্বাচকেরা।’ ইংল্যান্ডে গিয়েছে প্রথম, তৃতীয় এবং চতুর্থ টেস্টে খেলেছিলেন বুমরাহ।

তার মধ্যে দুটোতে ভারত হেরেছিল, একটাতে ড্র করেছিল। যে দুটো টেস্টে বুমরাহ খেলেননি সেগুলো জিতেছে ভারত। তবু ভারতের দলে বুমরাহের অবদান অস্বীকার করছেন না কেউ।
টেস্টে দীর্ঘ সময় বল করার ঝুঁকি থাকে।

এশিয়া কাপ এ বার টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ায় প্রতি ম্যাচে সর্বোচ্চ চার ওভার বল করতে হবে। ফলে শরীরের উপর চাপও পড়বে না। সে কারণেই বুমরাহ এশিয়া কাপে খেলতে চাইছেন বলে ধারণা ক্রিকেটমহলের।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর