শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

এআই যখন ফ্যাশন মডেল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৫, ১৪:৩৫

বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’-এ প্রকাশিত একটি বিজ্ঞাপনে এআই জেনারেটেড মডেল ব্যবহার নিয়ে চলছে সমালোচনার ঝড়। কোনো ছোটখাটো প্রতিষ্ঠান নয়, স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড ‘গেস’-এর বিজ্ঞাপনটি পুরোপুরি এআই জেনারেটেড।

সেটি তৈরি করেছে সেরাফিন ভেলোরা নামের একটি মার্কেটিং এজেন্সি। সচরাচর তারা বড় বাজেটের বিজ্ঞাপন নিয়েই কাজ করে থাকে।

বড় বাজেটের বিজ্ঞাপনে যদি মানব ফটোগ্রাফার বা মডেলের স্থান না হয়, তাহলে অচিরেই ছোট ছোট ব্র্যান্ডগুলোও বিজ্ঞাপনে এআই ব্যবহার শুরু করবে—এমনটাই আশঙ্কা করছেন ফ্যাশন ইন্ডাস্ট্রির অনেকেই। এর পাশাপাশি প্রশ্ন উঠেছে, ‘কাপড় পরবে মানুষ, তাহলে এআইয়ের গায়ে চড়িয়ে বিজ্ঞাপন করার মানে কী?’

তবে এআই ব্যবহারের বিরুদ্ধে যতই অভিযোগ উঠুক, বিজ্ঞাপনে এআইয়ের ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। লালাল্যান্ড এআই, ডাজ থ্রিডি বা দ্য ফ্যাব্রিক্যান্টের মতো প্রতিষ্ঠানগুলো এআইয়ের মাধ্যমে বিজ্ঞাপন তৈরির সেবা দিচ্ছে—এমন এ ধরনের নতুন সব প্রতিষ্ঠানও প্রতিনিয়ত আত্মপ্রকাশ করছে। আমাদের দেশেও বেশ কিছুদিন ধরে বিজ্ঞাপনচিত্র তৈরিতে এআই ব্যবহার শুরু হয়েছে।

ভবিষ্যতে এ ক্ষেত্রটিতে এআই ও মানুষের সহাবস্থান হয় কি না সেটা দেখার বিষয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর